শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মালেক মিয়া 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তুলে ধর।

উত্তর: • উদ্দীপকের মালেক মিয়া 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের। প্রতিনিধিত্ব করে। • অনাহারে মৃত্যুর জন্য কেউ পৃথিবীতে আসেনি। খাদ্য-বস্ত্র-বাসস্থান-শিক্ষা-চিকিৎসা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। অধিকারবঞ্চিত মানুষ তাদের অধিকার আদায়ের জন্য কখনো কখনো অবৈধ পথ বেছে নেয়। • উদ্দীপকের মালেক মিয়া সম্মান সহকারে সমাজে বসবাসের জন্য অনৈতিক পথ অবলম্বন করেছে। তার শিক্ষার সনদ দিয়ে চাকরি পাওয়া সম্ভব নয়, আবার চাষাবাদের জন্য জমিজমাও নেই। তাই সে বাধ্য হয়ে বাড়ির পেছনের ভাঙা কবরকে মাজার বানিয়ে আয়ের পথ তৈরি করে। 'লালসালু' উপন্যাসের মজিদও শস্যহীন খরার দেশে জন্মগ্রহণ করে। জীবিকার জন্য অল্পদিনেই তাকে মাতৃভূমি ত্যাগ করতে হয়। যেখানে মুয়াজ্জিনের কাজ নিয়েছিল, সেটাও দুর্গম পাহাড়ি এলাকা। তাই বাধ্য হয়ে মজিদ সাংঘাতিক ঝুঁকি সত্ত্বেও মাজারকে কেন্দ্র করে ধর্মব্যাবসায় আত্মনিয়োগ করে। তাই বলা যায় যে, উদ্দীপকের মালেক মিয়া 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের প্রতিনিধিত্ব করে।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকের মালেক মিয়া 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব …

উদ্দীপক

অল্প-শিক্ষিত মালেক মিয়ার চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, বাবার তেমন জমিজমাও নেই চাষ করার। তাই মালেক মিয়া নিরন্তর ভাবছে জীবিকা নিয়ে। একদিন তার মাথায় ধারণা এলো- বাড়ির পিছনের ভাঙা কবরকে মাজার বানালে কেমন হয়। যেমন ভাবনা তেমন কাজ, রাতারাতি ভাঙা কবর পরিষ্কার হয়ে গেল। আরম্ভ হলো জমজমাট মাজার ব্যাবসা। মালেক মিয়ার ভাগ্য খুলে গেল।

নটরডেম কলেজ · 2025

উত্তর

• 'জাহেল' শব্দের অর্থ অজ্ঞ; মূর্খ; নির্বোধ।

উত্তর

• “নবাগত লোকটির কোটরাগত চোখে আগুন।"- এখানে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে গ্রামবাসীর প্রতি মজিদের রাগান্বিত হওয়ার বিষয়টি বোঝানো হয়েছে। • 'লালসালু' উপন্যাসে মজিদ তার অস্তিত্বের শিকড় গাড়ার জন্য নাটকীয়ভাবে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে। প্রবেশের পর খালেক ব্যাপারীর বাড়িতে গিয়ে গ্রামের লোকদের গালাগাল করতে থাকে। কারণ তারা জাহেল, বে-এলেম, আনপাড়হ্। মোদাচ্ছের পিরের মাজারকে তারা অযত্নে অবহেলায় ফেলে রেখেছে। এটা মূলত মজিদের একটি কূটকৌশল। পুরানো একটি কবরকে মাজার বানিয়ে নিজের স্বার্থ হাসিলের জন্যই মজিদ গ্রামবাসীকে ভয় দেখানোর জন্য তাদের ওপর রাগ দেখায়। প্রশ্নোক্ত কথাটিতে মজিদের এই রাগান্বিত হওয়ার বিষয়টিই ফুটে উঠেছে।

উত্তর

• উদ্দীপকের মালেক মিয়া 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের। প্রতিনিধিত্ব করে। • অনাহারে মৃত্যুর জন্য কেউ পৃথিবীতে আসেনি। খাদ্য-বস্ত্র-বাসস্থান-শিক্ষা-চিকিৎসা প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। অধিকারবঞ্চিত মানুষ তাদের অধিকার আদায়ের জন্য কখনো কখনো অবৈধ পথ বেছে নেয়। • উদ্দীপকের মালেক মিয়া সম্মান সহকারে সমাজে বসবাসের জন্য অনৈতিক পথ অবলম্বন করেছে। তার শিক্ষার সনদ দিয়ে চাকরি পাওয়া সম্ভব নয়, আবার চাষাবাদের জন্য জমিজমাও নেই। তাই সে বাধ্য হয়ে বাড়ির পেছনের ভাঙা কবরকে মাজার বানিয়ে আয়ের পথ তৈরি করে। 'লালসালু' উপন্যাসের মজিদও শস্যহীন খরার দেশে জন্মগ্রহণ করে। জীবিকার জন্য অল্পদিনেই তাকে মাতৃভূমি ত্যাগ করতে হয়। যেখানে মুয়াজ্জিনের কাজ নিয়েছিল, সেটাও দুর্গম পাহাড়ি এলাকা। তাই বাধ্য হয়ে মজিদ সাংঘাতিক ঝুঁকি সত্ত্বেও মাজারকে কেন্দ্র করে ধর্মব্যাবসায় আত্মনিয়োগ করে। তাই বলা যায় যে, উদ্দীপকের মালেক মিয়া 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের প্রতিনিধিত্ব করে।

উত্তর

• "অস্তিত্ব টিকিয়ে রাখাই মানুষের সর্বোচ্চ সাধনা।"- উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের আলোকে উক্তিটি সমর্থনযোগ্য। • অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রত্যেক প্রাণীই মরণপণ লড়াই চালিয়ে যায়। সমাজিক অব্যবস্থাপনার দরুন অনেক সময় বৈধ পথে জীবন পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ে। তাই অস্তিত্বের প্রশ্নে অনেকেই অনৈতিকতার আশ্রয় নেয়। • উদ্দীপকের মালেক মিয়া তেমনই একজন সংগ্রামী লোক। অল্প শিক্ষিত হওয়ায় তার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল না, পৈতৃক জমিজমাও তার তেমন নেই। ফলে এক প্রকার বাধ্য হয়ে ঘরের পেছনকার ভাঙা কবরকে কেন্দ্র করে অনৈতিক ধর্মব্যাবসায় লিপ্ত হতে হয় তাকে। 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের ক্ষেত্রেও বিষয়টি অনুরূপ। জন্মভূমি শস্যহীন হওয়ায় মজিদ জীবিকার সন্ধানে গারো পাহাড়ে মুয়াজ্জিনের কাজ করে। কিন্তু সেখানকার উপার্জন দিয়ে দুবেলা খাবারই জোটাতে পারে না সে। তাই বাধ্য হয়ে মহব্বতনগর গ্রামের অশিক্ষিত সাধারণ মানুষের ধর্মভীতিকে কাজে লাগিয়ে ধর্মব্যাবসার ঝুঁকি নেয় সে। • 'লালসালু' উপন্যাসের মজিদও পেটের দায়ে মিথ্যার আশ্রয় নিয়েছে। মাজারকে কেন্দ্র করে সে মহব্বতনগরের একজন হয়ে উঠেছে। তাকে ছাড়া সালিশ ব্যবস্থাও অচল। উদ্দীপকের মালেক মিয়াও নিরুপায় হয়ে একটি ভাঙা কবরকে আশ্রয় করে অনৈতিক পথে পা বাড়িয়েছে। এতে তার ভাগ্য খুলে গেছে। তাই বলা যায় যে, উদ্দীপকের মালেক মিয়া ও 'লালসালু' উপন্যাসের মজিদ অস্তিত্ব টিকিয়ে রাখার সর্বোচ্চ সাধনায় লিপ্ত হয়েছে। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি সমর্থনযোগ্য।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।