হাসুনির মাকে তার বাপ পিটিয়েছিল কেন? অথবা, প্রাণের আশ মিটিয়ে বুড়ো কেন তার মেয়েকে মারে? বুঝিয়ে দাও।
উত্তর: বাবা-মায়ের ঝগড়া-বিবাদে রাগের বশে বলা একান্ত ব্যক্তিগত কথা হাসুনির মা বাইরে প্রকাশ করায় হাসুনির মা-কে তার বাপ প্রাণের আশ মিটিয়ে পিটিয়েছিল বুড়োর প্রতি ক্ষুদ্ধ বুড়ি ঝগড়া করার সময় রাগের বশে অনেক কথা বলে। সেসব কথার মধ্যে বুড়ো যাদের সন্তান ভাবছে তারা তার ঔরসজাত সন্তান নয় বুড়ি এমন কথাও বলে। বুড়ো এ কথাকে বুড়ির প্রলাপ মনে করলেও তাদের মেয়ে হাসুনির মা ব্যাপারটি ঘরের বাইরে প্রকাশ করে। এতে বুড়ো প্রচণ্ড ক্ষু হয় এবং বুড়ো বুঝতে পারে যে হামুনির মা-ই ঐ কথা ছড়িয়েছে। তাই বাড়িতে পৌঁছামাত্রই হাতের কাছে পেয়ে যায় হাসুনির মাকে। ইচ্ছামতো পিটিয়ে নিজের মনের ক্ষোভ মেটায়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
হাসুনির মাকে তার বাপ পিটিয়েছিল কেন? অথবা, প্রাণের আশ মিটিয়ে বুড়ো কেন তার মেয়েকে মারে? বুঝিয়ে দাও।
উত্তর