উদ্দীপকের আলোকে 'লালসালু' উপন্যাসের প্রভাব বিস্তারকারী চরিত্রের সাদৃশ্য-বৈসাদৃশ্য বিচার কর।
উত্তর: • উদ্দীপকের মতো 'লালসালু' উপন্যাসে প্রভাব বিস্তারকারী ব্যক্তির নাম মজিদ। উদ্দীপকের ভাববস্তুর সঙ্গে মজিদের অনেক সাদৃশ্যই লক্ষ করা যায়। • অস্তিত্ব সংকটে থাকা ধূর্ত ব্যক্তিরা অনেক সময় তাদের ভণ্ডামি দ্বারা সমাজের কর্তাব্যক্তি হয়ে ওঠে। তারা তাদের প্রভাব-প্রতিপত্তি বজায় রাখতে কোনো ভালো-মন্দের বিচার না করেই যেকোনো হীন কাজ করতে পারে। তাদের মূল লক্ষ্য থাকে নিজেদের স্বার্থসিদ্ধি করা। • উদ্দীপকে ধর্মকে ব্যবহার করে ভন্ড বকধার্মিকদের হীন কাজকে তুলে ধরা হয়েছে। তারা সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে ধর্মকে শাসনের একটি উপকরণ হিসেবে ব্যবহার করে। তারা খুব সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ করতে থাকে মানুষের জীবনকে। 'লালসালু' উপন্যাসে সেই ভন্ড ব্যবসায়ীর নাম মজিদ। সে নাম না-জানা মোদাচ্ছের পিরের কবরকে আশ্রয় করে মহব্বতনগর গ্রামে প্রভাব বিস্তার করে। মূলত গ্রামবাসীর সরলতা ও বিশ্বাসের সুযোগ নিয়ে ভন্ড ধর্মব্যবসায়ী মজিদ প্রতারণার জাল বিস্তারের মাধ্যমে কীভাবে তার শাসন ও শোষণ প্রতিষ্ঠা করে সেই বর্ণনাই ঋদ্ধ হয়ে উঠেছে 'লালসালু' উপন্যাসে। মহব্বতনগর গ্রামে প্রভাব বিস্তার করা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদের সঙ্গে উদ্দীপকের মর্মকথার প্রায় সম্পূর্ণ সাদৃশ্য পরিলক্ষিত হয়। মজিদ চরিত্রের সাথে উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্যের বৈসাদৃশ্য নেই বললেই চলে। • 'লালসালু' উপন্যাসের প্রধান উপাদান তৎকালীন সমাজবাস্তবতা। যেখানে মজিদের মতো ধর্মব্যবসায়ীরা সহজেই প্রভাব বিস্তার করতে পারত। উদ্দীপকে যে ভাববস্তু তুলে ধরা হয়েছে সেই বৈশিষ্ট্য ধারণ করেই মজিদ তার প্রভাব বিস্তার করে। তাই বলা যায়, উদ্দীপকের সঙ্গে মজিদ চরিত্রের 'সম্পূর্ণ সাদৃশ্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের আলোকে 'লালসালু' উপন্যাসের প্রভাব বিস্তারকারী চরিত্রের সাদ…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর