অনুচ্ছেদের হোসেন মিয়া 'লালসালু'র কার প্রতিনিধিত্ব করে?
উত্তর: • অনুচ্ছেদের হোসেন মিয়া 'লালসালু'র মজিদের প্রতিনিধিত্ব করে। • সমাজে কেউই অন্যের ওপর নির্ভর করে বাঁচতে চায় না। তাই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে মানুষ তার প্রভাব-প্রতিপত্তির মালিক হতে চায়। সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সে চেষ্টা চালায়। প্রয়োজনে সে যেকোনো কৌশল অবলম্বন করে সমাজ-সংসারে টিকে থাকতে চায়। • উদ্দীপকে হোসেন মিয়া চাল-চুলোহীন অবস্থায় কেতুপুর গ্রামে আশ্রয় নিলেও পরবর্তীকালে তিনিই এ এলাকায় বিশেষ একজন হয়ে ওঠেন। সবার অজান্তে অবৈধ ব্যাবসা করে গড়ে তোলেন বিশাল প্রতিপত্তি। 'লালসালু' উপন্যাসের মজিও সহায়-সম্বল হীনভাবে মহব্বতনগর গ্রামে প্রবেশ করে। নিজের বুদ্ধিমত্তা ও ছলচাতুরীর সাহায্য অল্পদিনের মধ্যেই সে গ্রামে নিজের অবস্থান শক্ত করে নেয়। মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে ধর্মব্যাবসায় নেমে পড়ে, যা তার অস্তিত্বকে সমাজে প্রতিষ্ঠা করে। এসব দিক থেকেই হোসেন মিয়া এবং মজিদ চরিত্রের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
অনুচ্ছেদের হোসেন মিয়া 'লালসালু'র কার প্রতিনিধিত্ব করে?
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর