"উদ্দীপকে যেমন আশা ও স্বপ্নভঙ্গের কথা আছে তেমনই 'লালসালু' উপন্যাসও আশা ও স্বপ্নভঙ্গের শাব্দিক দলিল।"-আলোচনা কর।
উত্তর: • "উদ্দীপকে যেমন আশা ও স্বপ্নভঙ্গের কথা আছে, তেমনি 'লালসালু' উপন্যাসও আশা ও স্বপ্নভঙ্গের শাব্দিক দলিল।" মন্তব্যটি যথার্থ। • মানুষ মূলত বেঁচে থাকে আশা ও স্বপ্ন নিয়ে। প্রত্যেক মানুষ আশায় বুক বেঁধে স্বপ্ন দেখে একটি সুন্দর জীবনের। কিন্তু অনেক সময় নিজের কূটকৌশলের কারণে আবার অনেক সময় নির্মম সমাজবাস্তবতার কারণে মানুষের আশা ও স্বপ্নের ভঙ্গ হয়। • উদ্দীপকে আশা ও স্বপ্নভঙ্গের কথা বলা হয়েছে। এখানে সুখের ঘর বাঁধতে গিয়ে তা আগুনে পুড়ে গেছে এবং অমৃত সাগরে গোসল করতে গিয়ে দেখা গেছে সম্পূর্ণটাই বিষ। এই স্বপ্নভঙ্গের কথা 'লালসালু' উপন্যাসের বেশ কয়েকটি চরিত্রের ক্ষেত্রেই লক্ষ করা যায়। যেমন আমেনা বিবির সংসার ভেঙে গেছে একটি সন্তানের আশায় মজিদকে ডিঙিয়ে পিরের কাছে যাওয়ার কারণে। সচেতন যুবক আক্কাস আলীর স্বপ্নভঙ্গ হয়েছে মজিদের কূটকৌশলের কারণে। সর্বোপরি যে কূটকৌশল ব্যবহার করে মজিদ মহব্বতনগর গ্রামে নিজেকে প্রতিষ্ঠা করে সেই মজিদেরও আশা ও স্বপ্নভঙ্গের সংকট তৈরি হয়েছে উপন্যাসের শেষে গিয়ে। • যেখানে আশা ও স্বপ্ন থাকে সেখানে তা ভাঙার সম্ভাবনাও থাকে। উদ্দীপকের মতো 'লালসালু' উপন্যাসেও অনেক ক্ষেত্রেই এই আশা ও স্বপ্নভঙ্গের কথা উঠে এসেছে। তাই বলা যায়, উদ্দীপকে যেমন আশা ও স্বপ্ন ভঙ্গের কথা আছে 'লালসালু' উপন্যাসও আশা ও স্বপ্নভঙ্গের শাব্দিক দলিল হয়ে উঠেছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"উদ্দীপকে যেমন আশা ও স্বপ্নভঙ্গের কথা আছে তেমনই 'লালসালু' উপন্যাসও …
উদ্দীপক
সিলেট এমসি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর