অনুচ্ছেদের দুর্দশাচিত্রের সাথে 'লালসালু' উপন্যাসের তুল্য অনুষঙ্গ শনাক্ত কর।
উত্তর: • উদ্দীপকের সঙ্গে 'লালসালু' উপন্যাসের মজিদের উষর, শস্যশূন্য, জনবহুল ভৌগোলিক অঞ্চলের সাথে দারিদ্রদ্র্য, অজ্ঞতা ও কুসংস্কারের সাদৃশ্য রয়েছে। • ভৌগোলিক পরিবেশ মানুষের জীবনযাত্রার উপর ব্যাপক প্রভাব ফেলে। যে অঞ্চলের ভূমি উর্বর, যাতায়াত সুবিধাজনক ও শস্যসমৃদ্ধ সেই অঞ্চলের মানুষ সুখ ও স্বাচ্ছন্দ্যে জীবন কাটায়। • উদ্দীপকে পদ্মানদীর তীরবর্তী অঞ্চলের ভৌগোলিক পরিবেশের বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে তীর ভাঙে, মাটি ধসে পড়ে, চর জাগে এবং সেই চর আবার বিলীন হয়। সেই সঙ্গে জেলেপাড়ার অন্ধকারাচ্ছন্নতা, কুসংস্কার, ক্ষুধা ও দারিদ্র্য কখনো শেষ হয় না। 'লালসালু' উপন্যাসেও মজিদের গ্রামের শস্যহীন অবস্থার বর্ণনা রয়েছে। সেখানে বিরান মাঠ, ঘর-ভাঙ্গা পাড় আর বন্যায় ভাসানো ক্ষেত, সেই সেখানে কুসংস্কার, ধর্মব্যবসা, ক্ষুধা, দারিদ্র্য, অন্যায় আর নির্যাতনে নিমজ্জিত মানবজীবন। এভাবে উদ্দীপকের সঙ্গে 'লালসালু' উপন্যাসের মজিদের ঊষর, শস্যশূন্য, জনবহুল ভৌগোলিক অঞ্চলের সঙ্গে দারিদ্র্য, অজ্ঞতা ও কুসংস্কারের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
অনুচ্ছেদের দুর্দশাচিত্রের সাথে 'লালসালু' উপন্যাসের তুল্য অনুষঙ্গ শন…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর