শেয়ারFacebookWhatsApp

"প্রসঙ্গ ভিন্ন হলেও উদ্দীপকের তাহেরা এবং উপন্যাসের জমিলা প্রতিবাদী চরিত্র" উপন্যাস ও উদ্দীপকের আলোকে উক্তিটি বিচার কর।

উত্তর: • "প্রসঙ্গ ভিন্ন হলেও উদ্দীপকের তাহেরা এবং উপন্যাসের জমিলা প্রতিবাদী চরিত্র"- উক্তিটি যথার্থ। • পুরুষতান্ত্রিক সমাজে নারীরা বরাবরই অবহেলার শিকার হয়। সমাজ তাদের বাধ্য করে পুরুষের বশ্যতা স্বীকার করে নিতে। তবে অনেক নারী আছে যারা অধিকারসচেতন। নিজেদের অধিকার রক্ষায় তারা প্রতিবাদী হয়ে ওঠে। • 'লালসালু' উপন্যাসে লেখক ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করেছেন। উপন্যাসের প্রধান চরিত্র মজিদ ধর্মের কথা বলে, ভয় দেখিয়ে মহব্বতনগর গ্রামবাসীকে নিজের নিয়ন্ত্রণে রাখে। কিন্তু দেখা যায়, তার দ্বিতীয় স্ত্রী জমিলা তার অবাধ্য। ধর্মীয় কুসংস্কারের কোনো বেড়াজাল দ্বারাই জমিলার কৈশোর চঞ্চলতাকে মজিদ থামাতে পারে না। জমিলার এই মজিদের বিরুদ্ধাচারণ যেন একটা বিদ্রোহ। যা ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতিনিধি। উদ্দীপকের তাহেরার মধেও এরূপ প্রতিবাদ দেখা যায়। • উদ্দীপকের তাহেরার সঙ্গে তার পিতার বয়সি বহিপীরের বিয়ে সে কোনোভাবেই মেনে নিতে পারে না। ফলে সে পালিয়ে যায়। তখন বহিপীর তার পিছু নিয়ে ধর্মের কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করে। পরিশেষে জয় হয় তাহেরার। আর ধর্মের মুখোশধারী বহিপীরের পরাজয় হয়। অনুরূপভাবে আলোচ্য উপন্যাসে জমিলার কাছে মজিদেরও পরাজয় হয়। কারণ জমিলা শেষপর্যন্ত মজিদের বশ্যতা স্বীকার করে না। এভাবেই জমিলা ও তাহেরা প্রতিবাদী চরিত্র হয়ে ওঠে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

"প্রসঙ্গ ভিন্ন হলেও উদ্দীপকের তাহেরা এবং উপন্যাসের জমিলা প্রতিবাদী …

উদ্দীপক

'বহিপীর' নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর। তার বয়স প্রায় ষাট। এই বৃদ্ধ বয়সে সে বিয়ে করে কিশোরী তাহেরাকে। তাহেরা তা মেনে না নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এ সময় বহিপীর পিছু নেয় এবং নানা রকম ধর্মীয় কথা বলে তাকে বোঝাতে চায়। কিন্তু তাহেরা তার সিদ্ধান্তে অটল থাকে। পরিশেষে জয় হয় তাহেরার। আর পরাজিত হয় ধর্মের মুখোশধারী বহিপীরের।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

• আমেনা বিবির বিবাহিত জীবন প্রায় সতেরো বছরের।

উত্তর

• "দুনিয়াটা বিবি বড় কঠিন পরীক্ষাক্ষেত্র।”- কথাটি মজিদ রহিমাকে জমিলার প্রতি মায়া দেখানো প্রসঙ্গে বলে।' • জমিলা মজিদের ভন্ডামিতে বশ্যতা স্বীকার করেনি বলে মজিদ বলে জমিলাকে জিনে আছর করেছে। তাই সে তাকে মাজারের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। এমন সময় ঝড় উঠলে রহিমা মজিদের বিরুদ্ধে গিয়ে জমিলাকে ঘরে আনতে বলে। মজিদ বুঝতে পারে রহিমাও তার নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। তাই মজিদ ধর্মের ভয় দেখানোর জন্য প্রশ্নোক্ত কথাটি বলে।

উত্তর

• উদ্দীপকের বহিপীর 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের বৈশিষ্ট্য ধারণ করেছে। • সমাজে এমন কিছু মানুষ আছে যারা সমাজে ধর্মের নামে নানা কুসংস্কার ছড়ায়। এরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য পুরো সমাজকে অন্ধকারে ফেলে দিতেও দ্বিধাবোধ করে না। • উদ্দীপকের বহিপীর বৃদ্ধ বয়সে তাহরোকে বিয়ে করে। তাহেরা তা মেনে না নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। তখন বহিপীর তাহেরার পিছু নেয় এবং তাকে ধর্মের কথা বলে নানা কিছু বোঝাতে চেষ্টা করে। বহিপীরের এরূপ আচরণ 'লালসালু' উপন্যাসের মজিদের আচরণে প্রত্যক্ষ করা যায়। 'লালসালু' উপন্যাসে মজিদ জমিলা নামক এক কিশোরীকে বিয়ে করে। জমিলার মধ্যে মাজারভীতি বা মজিদভীতি কোনোটাই দেখা যায়। তখন মজিদও উদ্দীপকের বহিপীরের মতো জমিলাকে ধর্মের কথা বলে নানা কিছু বোঝানোর চেষ্টা করে। ধর্মকে পুঁজি করে নিজের আখের গোছানোর এই বৈশিষ্ট্যের দিক থেকে মজিদ ও উদ্দীপকের বহিপীর পরস্পর সাদৃশ্যমান।

উত্তর

• "প্রসঙ্গ ভিন্ন হলেও উদ্দীপকের তাহেরা এবং উপন্যাসের জমিলা প্রতিবাদী চরিত্র"- উক্তিটি যথার্থ। • পুরুষতান্ত্রিক সমাজে নারীরা বরাবরই অবহেলার শিকার হয়। সমাজ তাদের বাধ্য করে পুরুষের বশ্যতা স্বীকার করে নিতে। তবে অনেক নারী আছে যারা অধিকারসচেতন। নিজেদের অধিকার রক্ষায় তারা প্রতিবাদী হয়ে ওঠে। • 'লালসালু' উপন্যাসে লেখক ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করেছেন। উপন্যাসের প্রধান চরিত্র মজিদ ধর্মের কথা বলে, ভয় দেখিয়ে মহব্বতনগর গ্রামবাসীকে নিজের নিয়ন্ত্রণে রাখে। কিন্তু দেখা যায়, তার দ্বিতীয় স্ত্রী জমিলা তার অবাধ্য। ধর্মীয় কুসংস্কারের কোনো বেড়াজাল দ্বারাই জমিলার কৈশোর চঞ্চলতাকে মজিদ থামাতে পারে না। জমিলার এই মজিদের বিরুদ্ধাচারণ যেন একটা বিদ্রোহ। যা ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতিনিধি। উদ্দীপকের তাহেরার মধেও এরূপ প্রতিবাদ দেখা যায়। • উদ্দীপকের তাহেরার সঙ্গে তার পিতার বয়সি বহিপীরের বিয়ে সে কোনোভাবেই মেনে নিতে পারে না। ফলে সে পালিয়ে যায়। তখন বহিপীর তার পিছু নিয়ে ধর্মের কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করে। পরিশেষে জয় হয় তাহেরার। আর ধর্মের মুখোশধারী বহিপীরের পরাজয় হয়। অনুরূপভাবে আলোচ্য উপন্যাসে জমিলার কাছে মজিদেরও পরাজয় হয়। কারণ জমিলা শেষপর্যন্ত মজিদের বশ্যতা স্বীকার করে না। এভাবেই জমিলা ও তাহেরা প্রতিবাদী চরিত্র হয়ে ওঠে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।