উদ্দীপকের বক্তব্যের সাথে 'লালসালু' উপন্যাসের ভাবগত সামঞ্জস্য তুলে ধরো।
উত্তর: • উদ্দীপকের বক্তব্যের সাথে 'লালসালু' উপন্যাসের ভাবগত সামঞ্জস্যের দিকটি হলো মজিদের নিজস্ব স্বার্থরক্ষায় ধর্মকে ব্যবহার করা। • আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজেরা লাভবান হওয়ার জন্য অন্যায় ও অমানবিকতার আশ্রয় নিতেও ভাবে না। তারা সাধারণ মানুষে সারল্য, ধর্মভীতি ব্যবহার করে সমাজের মোড়ল হয়ে বসে। এরা দেশ ও জাতির শত্রু। • উদ্দীপকে স্বার্থপর, লোভী, ভন্ড, প্রতারকদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য এরা কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে টিকিয়ে রাখতে মিথ্যাচার ও প্রতারণার আশ্রয় নেয়। ধর্মভিরু সহজ সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে নিত্যনতুন পন্থার আশ্রয় গ্রহণ করে। 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ এই শ্রেণির একজন ভন্ড, প্রতারক। মহব্বতনগরের সহজ-সাধারণ মানুষের বিশ্বাসকে কাজে লাগিয়ে মজিদ নিজের স্বার্থ বৃদ্ধি করে। অজানা ব্যক্তির কবরকে কেন্দ্র করে মজিদ হয়ে ওঠে সমাজের নীতিনির্ধারক। তাই বলা যায় যে, উদ্দীপকের বক্তব্যের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের কর্মকাণ্ডের ভাবগত সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের বক্তব্যের সাথে 'লালসালু' উপন্যাসের ভাবগত সামঞ্জস্য তুলে ধরো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর