শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের ফুলবাড়ি গ্রামের মানুষের জীবনাচরণ 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের মানুষের জীবনাচরণেরই প্রতিচ্ছবি।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর: • "উদ্দীপকের ফুলবাড়ি গ্রামের মানুষের জীবনাচরণ 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের মানুষের জীবনাচরণেরই প্রতিচ্ছবি।”- মন্তব্যটি যথার্থ। • গ্রামের সহজ-সরল মানুষ স্বভাবতই ধর্মভীরু। তাদের সেই সরলতা ও ভাব-ভক্তিকে কেন্দ্র করে পিরপ্রথা জেঁকে বসেছে। এসব পির সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে কৌশলে নিজেদের স্বার্থোদ্ধার করে। আর তাই তাদের বিষয়ে সর্বদা সতর্ক থাকা জরুরি। • উদ্দীপকে ফুলবাড়ি নামের এক গ্রামের কথা বলা হয়েছে। সেখানকার মানুষগুলো অত্যন্ত সহজ-সরল ও পরিশ্রমী। মুক্ত ও সমৃদ্ধ জীবনের আশায় তারা অত্যন্ত পরিশ্রম করে ফসল ফলায়। কিন্তু হঠাৎ সেখানে এক আগন্তুকের আগমন ঘটে। সেই আগন্তুক নিজেকে একজন দরবেশ বলে পরিচয় দেয় এবং নিজের অলৌকিক কেরামতির কথা বলে গ্রামের মানুষকে তার আজ্ঞাবহ হতে বাধ্য করে। এভাবে সে নিজের ক্ষমতাকে সুসংহত করে। • 'লালসালু' উপন্যাসে এদেশের এক প্রত্যন্ত গ্রাম মহব্বতনগরকে কেন্দ্র করে লেখক সমাজে জেঁকে বসা পিরপ্রথার অন্ধকার দিকটিকে তুলে ধরেছেন। সেখানে ইসলাম ধর্মের সুফি দর্শনকে কেন্দ্র করে মজিদের মতো একশ্রেণির মানুষ মহব্বতনগরবাসীকে ঠকায় এবং সম্পদ ও প্রতিপত্তি গড়ে তোলে। গ্রামের সহজ-সরল মানুষের অন্ধবিশ্বাসকে পুঁজি করে মানুষকে ঠকানোর এ দিকটি উদ্দীপকেও ফুটে উঠেছে। সেখানে ফুলবাড়ি গ্রামের মানুষেরা আলোচ্য উপন্যাসের মহব্বতনগর গ্রামের মানুষদের মতোই ভন্ড পিরকে বিশ্বাস করে তার আজ্ঞাবহ হয়ে ওঠে ও ঠকে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

"উদ্দীপকের ফুলবাড়ি গ্রামের মানুষের জীবনাচরণ 'লালসালু' উপন্যাসের মহব…

উদ্দীপক

ফুলবাড়ি গ্রামের মানুষ বেশ সহজ-সরল ও ধর্মপ্রাণ। শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকলেও কৃষিনির্ভর এ অঞ্চলের জনগোষ্ঠী কায়িক শ্রম দ্বারা নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট। মুক্ত জীবনের আনন্দ নিয়ে তারা দিনযাপন করে। হঠাৎ করেই এ গ্রামে অচেনা এক ব্যক্তির আগমন ঘটে। আগন্তুক ব্যক্তিটি নিজেকে দরবেশ হিসেবে পরিচয় দেয় এবং নিজের অলৌকিক শক্তির নানা গল্প বলে খুব সহজেই গ্রামের মানুষের ওপর আধিপত্য বিস্তার করতে সমর্থ হয়। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য তার মিথ্যা গল্পকেও সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করে এবং কালক্রমে তাকে সবাই পিরের আসনে আসীন করে। একপর্যায়ে ভন্ড পির সবাইকে ধর্মের ভয় দেখিয়ে মুক্ত জীবনের আনন্দের পরিবর্তে তাদের জীবনকে শৃঙ্খলিত করে তোলে।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

মহব্বতনগরের মাতব্বর রেহান আলি।

উত্তর

• "শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি।"- উক্তিটিতে বোঝানো হয়েছে যে, খাদ্য না থাকলেও লোক দেখানো ধর্মচর্চায় কেউ কার্পণ্য করে না। • 'লালসালু' উপন্যাসে লেখক যে এলাকার বর্ণনা দিয়েছেন সেখানকার মানুষ প্রচণ্ড অভাবী। এই অভাবের মধ্যেও তারা ধর্মচর্চা করে। ঘরে খাদ্য না থাকলেও সেই অঞ্চলের মানুষের মধ্যেও ধর্মচর্চায় কোনো কার্পণ্য নেই। তাদের মধ্যে সবাই যে খোদার ভয়ে ধর্মচর্চা করে ব্যাপারটা এমন নয়। কেউ কেউ ধর্মের নামে প্রতারণা ও ভণ্ডামি করে। এই প্রতারকরাই ধর্মের আগাছা। এই দিকটি বোঝাতেই লেখক প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

• ধর্মকে হাতিয়ার করে প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠা লাভের দিক থেকে উদ্দীপকের ভণ্ড পিরের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের যোগসূত্র রয়েছে। • গ্রামবাংলার অধিকাংশ মানুষ এখনো অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন। তাদের সেই অশিক্ষা ও কুসংস্কারকে পুঁজি করে একশ্রেণির অসাধু ব্যক্তি নিজেদের আখের গোছায়। ক্ষেত্রবিশেষে তারা হীন উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করতেও পিছপা হয় না। • উদ্দীপকের পির সাহেব একজন স্বার্থপর ও ভন্ড প্রকৃতির মানুষ। এজন্যই সে নিজেকে দরবেশ পরিচয় দিয়ে গ্রামের মানুষকে তার আজ্ঞাবহ করে এবং তাদের জীবনকে শৃঙ্খলিত করে। এভাবে সাধারণ মানুষকে ঠকিয়ে নিজের আখের গোছানোই তার মূল উদ্দেশ্য। একইভাবে 'লালসালু' উপন্যাসের মজিদও একজন ভন্ড ও প্রতারক। এ কারণেই এক অজ্ঞাত ও মৃত ব্যক্তির কবরকে পিরের মাজার পরিচয় দিয়ে সে ধর্মব্যবসায় শুরু করে এবং নিজের স্বার্থসিদ্ধি করে। এ বিচারে উদ্দীপকের ভন্ড পিরের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের যোগসূত্র চোখে পড়ে।

উত্তর

• "উদ্দীপকের ফুলবাড়ি গ্রামের মানুষের জীবনাচরণ 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের মানুষের জীবনাচরণেরই প্রতিচ্ছবি।”- মন্তব্যটি যথার্থ। • গ্রামের সহজ-সরল মানুষ স্বভাবতই ধর্মভীরু। তাদের সেই সরলতা ও ভাব-ভক্তিকে কেন্দ্র করে পিরপ্রথা জেঁকে বসেছে। এসব পির সাধারণ মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে কৌশলে নিজেদের স্বার্থোদ্ধার করে। আর তাই তাদের বিষয়ে সর্বদা সতর্ক থাকা জরুরি। • উদ্দীপকে ফুলবাড়ি নামের এক গ্রামের কথা বলা হয়েছে। সেখানকার মানুষগুলো অত্যন্ত সহজ-সরল ও পরিশ্রমী। মুক্ত ও সমৃদ্ধ জীবনের আশায় তারা অত্যন্ত পরিশ্রম করে ফসল ফলায়। কিন্তু হঠাৎ সেখানে এক আগন্তুকের আগমন ঘটে। সেই আগন্তুক নিজেকে একজন দরবেশ বলে পরিচয় দেয় এবং নিজের অলৌকিক কেরামতির কথা বলে গ্রামের মানুষকে তার আজ্ঞাবহ হতে বাধ্য করে। এভাবে সে নিজের ক্ষমতাকে সুসংহত করে। • 'লালসালু' উপন্যাসে এদেশের এক প্রত্যন্ত গ্রাম মহব্বতনগরকে কেন্দ্র করে লেখক সমাজে জেঁকে বসা পিরপ্রথার অন্ধকার দিকটিকে তুলে ধরেছেন। সেখানে ইসলাম ধর্মের সুফি দর্শনকে কেন্দ্র করে মজিদের মতো একশ্রেণির মানুষ মহব্বতনগরবাসীকে ঠকায় এবং সম্পদ ও প্রতিপত্তি গড়ে তোলে। গ্রামের সহজ-সরল মানুষের অন্ধবিশ্বাসকে পুঁজি করে মানুষকে ঠকানোর এ দিকটি উদ্দীপকেও ফুটে উঠেছে। সেখানে ফুলবাড়ি গ্রামের মানুষেরা আলোচ্য উপন্যাসের মহব্বতনগর গ্রামের মানুষদের মতোই ভন্ড পিরকে বিশ্বাস করে তার আজ্ঞাবহ হয়ে ওঠে ও ঠকে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।