আমজাদ হোসেনের স্ত্রী ও 'লালসালু' উপন্যাসের আমেনা বিবিকে একই পরিণতি বরণ করার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: • পিরের প্রতি স্বামীর অন্ধভক্তির কারণেই আমজাদ হোসেনের স্ত্রী এবং 'লালসালু' উপন্যাসের আমেনা বিবিকে একই পরিণতি বরণ করতে হয়েছে। • পুরুষতান্ত্রিক সমাজে অনেক সময় নারীদের স্বাধীন জীবনযাপনকে কুক্ষিগত করে রাখা হয়। তাদের ইচ্ছা-অনিচ্ছার কোনো মূল্যায়ন করা হয় না। ফলে সমাজে নারীরা প্রায়ই নিগৃহীত হয়। • 'লালসালু' উপন্যাসের প্রথম থেকে শেষ পর্যন্ত খালেক ব্যাপারীর উপস্থিতি থাকলেও সে কখনই আত্মমর্যাদাশীল ও ব্যক্তিত্বসম্পন্ন হয়ে উঠতে পারেনি। অর্থবিত্তের মালিক হওয়া সত্ত্বেও তার মধ্যে ধর্মীয় গোঁড়ামি ও অন্ধ পিরভক্তি ছিল প্রবল। ফলে মজিদের মতো কপট পিরের দুরভিসন্ধি সে বুঝতে ব্যর্থ হয়, যার বলি হতে হয় আমেনা বিবিকে। তাছাড়া আওয়ালপুরের পিরের কাছ থেকে পানিপড়া আনতে চায় দেখে মজিদের আত্মমর্যাদায় আঘাত লাগে। প্রভুত্ব হারানোর ভয়ে মজিদ মরিয়া হয়ে ওঠে। পরিণতিতে আমেনা বিবির করুণ পরিণতি হয়। তবে খালেক ব্যাপারীর চারিত্রিক দৌর্বল্য ও দৃঢ়তার অভাব এখানে সবচেয়ে বেশি দায়ী। উদ্দীপকেও দেখা যায়, পিরের অন্ধভক্ত আমজাদ হোসেন ঠিক-ভুল যাচাই না করেই পিরের কথায় স্ত্রীকে তালাক দেয়। • উদ্দীপকে আমজাদ হোসেনের স্ত্রী এবং আমেনা বিবির একই পরিণতির কারণ তাদের স্বামীদের অন্ধ পিরভক্তি এবং দৃঢ়তার অভাব
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
আমজাদ হোসেনের স্ত্রী ও 'লালসালু' উপন্যাসের আমেনা বিবিকে একই পরিণতি …
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর