উদ্দীপকের ভণ্ড পিরের সঙ্গে 'লালসালু' উপন্যাসের মজিদের যোগসূত্র দেখাও।
উত্তর: • ধর্মকে হাতিয়ার করে প্রতারণার মাধ্যমে প্রতিষ্ঠা লাভের দিক থেকে উদ্দীপকের ভণ্ড পিরের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের যোগসূত্র রয়েছে। • গ্রামবাংলার অধিকাংশ মানুষ এখনো অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন। তাদের সেই অশিক্ষা ও কুসংস্কারকে পুঁজি করে একশ্রেণির অসাধু ব্যক্তি নিজেদের আখের গোছায়। ক্ষেত্রবিশেষে তারা হীন উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করতেও পিছপা হয় না। • উদ্দীপকের পির সাহেব একজন স্বার্থপর ও ভন্ড প্রকৃতির মানুষ। এজন্যই সে নিজেকে দরবেশ পরিচয় দিয়ে গ্রামের মানুষকে তার আজ্ঞাবহ করে এবং তাদের জীবনকে শৃঙ্খলিত করে। এভাবে সাধারণ মানুষকে ঠকিয়ে নিজের আখের গোছানোই তার মূল উদ্দেশ্য। একইভাবে 'লালসালু' উপন্যাসের মজিদও একজন ভন্ড ও প্রতারক। এ কারণেই এক অজ্ঞাত ও মৃত ব্যক্তির কবরকে পিরের মাজার পরিচয় দিয়ে সে ধর্মব্যবসায় শুরু করে এবং নিজের স্বার্থসিদ্ধি করে। এ বিচারে উদ্দীপকের ভন্ড পিরের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের যোগসূত্র চোখে পড়ে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের ভণ্ড পিরের সঙ্গে 'লালসালু' উপন্যাসের মজিদের যোগসূত্র দেখাও।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর