"মনোয়ার ও আক্কাসের মতো মানুষ স্বার্থান্বেষী মহলের হিংসার শিকার হলে সমাজ পিছিয়ে যায়।"- কথাটি মূল্যায়ন কর।
উত্তর: • "মনোয়ার ও আক্কাসের মতো মানুষ স্বার্থান্বেষী মহলের শিকার হলে সমাজ পিছিয়ে যায়।"- কথাটি যথার্থ। • সমাজে কিছু গোঁড়ামি ও অপসংস্কৃতির বিস্তার ঘটতে দেখা যায়। এক শ্রেণির স্বার্থপর মানুষকে অবলম্বন করেই সমাজে এগুলো আসন গেড়ে বসে। • উদ্দীপকে গ্রামের শিক্ষিত যুবক মনোয়ার শিক্ষার আলোয় আলোকিত করে গ্রামবাসীকে আলোকিত জীবনের সন্ধান দিতে অগ্রসর হলে সেখানে বাধা হয়ে দাঁড়ায় মাতব্বর বাদল মোল্লা। গ্রামের মানুষ সচেতন হলে তার প্রভাব কমে যাওয়ার শঙ্কায় সে মনোয়ারের সমাজ অগ্রগতির প্রচেষ্টাকে ব্যর্থতায় পর্যবসিত করে। 'লালসালু' উপন্যাসে মজিদের সাথেও এরকম স্বার্থপর প্রচেষ্টার দিক পরিলক্ষিত হয়। • 'লালসালু' উপন্যাসে মজিদ একজন ধর্মব্যবসায়ী। সে গ্রামের সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগে নিজের প্রভাব বিস্তার করে রেখেছে। ধর্মীয় গোঁড়ামিকে কায়েম করে সমাজে নিজের অবস্থানকে সুদৃঢ় করেছে। ফলে মানুষজন পশ্চাৎপদ রয়ে গেছে। এসব অজ্ঞ মানুষের মনে সচেতনার বীজ বপনের প্রচেষ্টায় স্কুল প্রতিষ্ঠার কথা ভাবলে অস্তিত্ব সংকটের ভয়ে মজিদ বাধা দেয়। সর্বোপরি বলা যায় উদ্দীপকের মনোয়ার ও 'লালসালু' উপন্যাসের আক্কাস যদি স্বার্থাণ্বেষী মহলের হিংসার শিকার না হতো তাহলে সমাজের মানুষ শিক্ষার সুফল ভোগ করত এবং সমাজের অগ্রগতি সাধিত হতো। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"মনোয়ার ও আক্কাসের মতো মানুষ স্বার্থান্বেষী মহলের হিংসার শিকার হলে …
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর