শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের তালেব মিয়া 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের অনুরূপ? ব্যাখ্যা কর।

উত্তর: • উদ্দীপকের তালেব মিয়া 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারী চরিত্রের অনুরূপ। • অশিক্ষা ও অসচেতনতার কারণে মানুষ কুসংস্কারে বিশ্বাস করে। এরই সুযোগ নেয় সমাজে এক শ্রেণির স্বার্থপর মানুষ। তারা আত্মস্বার্থসিদ্ধির জন্য ধর্মের আশ্রয় নিয়ে মিথ্যার ফাঁদ পাতে। • উদ্দীপকে তালেব মিয়া তার অসুস্থ মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে ভন্ড হুজুর ফজর আলির কথায় সে মেয়েকে ডাক্তারের কাছে নেওয়া থেকে বিরত থাকে। ফলশ্রুতিতে মেয়েটি মারা যায়। এই ঘটনাটি 'লালসালু' উপন্যাসের ভন্ড মজিদের পরামর্শে খালেক ব্যাপারীর স্ত্রীকে তালাক দেওয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। খালেক ব্যাপারী মহব্বতনগর গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। মজিদ আমেনা বিবির ওপর প্রতিশোধ নিতে খালেক ব্যাপারীকে বলে স্ত্রী আমেনা বিবিকে তালাক দিতে। ব্যক্তিত্বহীন খালেক ব্যাপারী মজিদের কথা শুনে স্ত্রী আমেনা বিবিকে তালাকও দেয়। তাই বলা যায়, উদ্দীপকের তালেব মিয়া উপন্যাসের খালেক ব্যাপরীর চরিত্রের প্রতীক বহন করে।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকের তালেব মিয়া 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের অনুরূপ? ব্যাখ…

উদ্দীপক

গ্রামের তালেব মিয়া তার অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতালে যেতে চায়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় হুজুর ফজর আলি। তিনি বলেন, "না, তোমার মেয়ের চিকিৎসা করব খোদার কালাম দিয়ে, আমি তো উছিলা মাত্র। কোনো বিজাতীয় ওষুধ খাওয়াইয়া মেয়েটারে জাহান্নামি বানানো ঠিক হবে না।" ফজর আলির এ কথার পরে তালেব মিয়া আর তার আঠারো বছরের মেয়েকে ডাক্তারের কাছে নেয় না। সাত দিনের রক্ত-আমাশয়ের পর মেয়েটি মারা যায়।

ঢাকা কমার্স কলেজ · 2025

উত্তর

"ওটা ছিল নিশানা। আনন্দের আর সুখের।"- এখানে ওটা হলো থোতা মুখের তালগাছটি।

উত্তর

• পাশের গ্রামের নতুন পিরের আগমনে নিজের প্রভাব হারানোর শঙ্কায় কয়েক দিন ধরে মজিদের মন থমথম করে। • মজিদের ধর্মব্যাবসার কেন্দ্রবিন্দু যে গ্রাম তার তিন গ্রাম পরে এক পির এলে উক্ত পিরের কার্যকলাপের প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়ে। বতোর দিন অর্থাৎ ফসলের বীজ বপন ও কাটার সময় যখন গ্রামবাসী অত্যন্ত ব্যস্ত থাকে তখনো তারা সময় বের করে পির সাহেবের সেবায় নিজেদের নিয়োজিত করে। মজিদের ধর্মব্যাবসার একমাত্র অবলম্বন মাজারে লোকের সমাগম বন্ধ হয়ে যায়। প্রতিদ্বন্দ্বীর সাথে প্রতিযোগিতা করে টিকে থাকার শঙ্কায় মজিদের মন কিছুদিন ধরে থমথম করে।

উত্তর

• উদ্দীপকের তালেব মিয়া 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারী চরিত্রের অনুরূপ। • অশিক্ষা ও অসচেতনতার কারণে মানুষ কুসংস্কারে বিশ্বাস করে। এরই সুযোগ নেয় সমাজে এক শ্রেণির স্বার্থপর মানুষ। তারা আত্মস্বার্থসিদ্ধির জন্য ধর্মের আশ্রয় নিয়ে মিথ্যার ফাঁদ পাতে। • উদ্দীপকে তালেব মিয়া তার অসুস্থ মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে ভন্ড হুজুর ফজর আলির কথায় সে মেয়েকে ডাক্তারের কাছে নেওয়া থেকে বিরত থাকে। ফলশ্রুতিতে মেয়েটি মারা যায়। এই ঘটনাটি 'লালসালু' উপন্যাসের ভন্ড মজিদের পরামর্শে খালেক ব্যাপারীর স্ত্রীকে তালাক দেওয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। খালেক ব্যাপারী মহব্বতনগর গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। মজিদ আমেনা বিবির ওপর প্রতিশোধ নিতে খালেক ব্যাপারীকে বলে স্ত্রী আমেনা বিবিকে তালাক দিতে। ব্যক্তিত্বহীন খালেক ব্যাপারী মজিদের কথা শুনে স্ত্রী আমেনা বিবিকে তালাকও দেয়। তাই বলা যায়, উদ্দীপকের তালেব মিয়া উপন্যাসের খালেক ব্যাপরীর চরিত্রের প্রতীক বহন করে।

উত্তর

• "উদ্দীপকের ফজর আলি এবং 'লালসালু' উপন্যাসের মজিদরা গ্রামের মানুষকে অন্ধকারাচ্ছন্ন করে রাখে।"- উক্তিটি যৌক্তিক। • সমাজে অনেক মানুষ রয়েছে যারা আপন স্বার্থের জন্য যেকোনো কাজ করতে পারে। তাদের কাছে নৈতিকতা, মূল্যবোধের চেয়ে স্বার্থোদ্ধার বা অস্তিত্ব রক্ষাই বড়। • উদ্দীপকে ফজর আলি ধর্মকে পুঁজি করে ব্যাবসা করে। এলাকার তালেব মিয়া অসুস্থ সন্তানকে ডাক্তার দেখাতে চাইলে ডাক্তারের কাছে গেলে তার ভন্ডামির ব্যাবসা বন্ধ হয়ে যাবে। 'লালসালু' উপন্যাসে মজিদও মানুষের ধর্মবিশ্বাসকে অশ্রয় করে মহব্বতনগর গ্রামের আধিপত্য বিস্তার করে। ধূর্ত মজিদ ধর্মের দোহাই দিয়ে গ্রামবাসীকে ভয় দেখিয়ে নিজের স্বার্থ উদ্ধার করে। গ্রামের মানুষ অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন বলে মজিদের প্রতারণা ধরতে পারে না। • 'লালসালু' উপন্যাসে মজিদের কূটচালে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার পক্ষে রায় না দিয়ে গ্রামে মসজিদ প্রতিষ্ঠার জন্য মজিদের কথায় একমত হয়েছে। স্কুল প্রতিষ্ঠা হলে মানুষ সচেতন হবে, যা মজিদ চায়নি। কারণ সচেতন ব্যক্তি তার ভণ্ডামি ধরে ফেলবে। অন্যদিকে উদ্দীপকেও তালেব মিয়া হাসপাতালে নিয়ে গিয়ে মেয়েকে উন্নত চিকিৎসা দিতে চাইলে বাধা দেয় ফজর আলি হুজুর। কারণ এতে তার ব্যাবসা বন্ধ হয়ে যাবে। এসব কুসংস্কার বজায় রেখে স্বার্থ উদ্ধারের ক্ষেত্রে উদ্দীপকের হুজুর ফজর আলি এবং 'লালসালু' উপন্যাসের মজিদের মধ্যে মিল রয়েছে। এসব দিক থেকে বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যৌক্তিক।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের তালেব মিয়া 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের অনুরূপ? ব্যাখ… | Prosthuti