শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের অগ্রগামী লেখকেরা ও 'লালসালু'র আক্কাস একই ধরনের আক্রমণের শিকার"- আলোচনা কর।

উত্তর: • "উদ্দীপকের অগ্রগামী লেখকেরা ও 'লালসালু'র আক্কাস একই ধরনের আক্রমণের শিকার"- মন্তব্যটি যথার্থ। • শিক্ষিত, সচেতন ও উদার প্রকৃতির মানুষেরা মানব-কল্যাণে আত্মনিয়োগ করে নিজেদের ধন্য মনে করেন। পক্ষান্তরে আত্মকেন্দ্রিক ও স্বার্থপর মানুষেরা স্বার্থ হাসিলের জন্য যেকোনো অন্যায় কার্য করতে পিছপা হয় না। তারা নানা কৌশলে সমাজকে অনগ্রসর ও পশ্চাৎপদ করে রাখতে চায়। • উদ্দীপকে 'মুসলিম সাহিত্য-সমাজ' নামের এক সংগঠনের কথা বলা হয়েছে। এদেশের পশ্চাৎপদ মুসলমানদের শিক্ষিত ও সচেতন করে তোলার জন্য তারা লেখনী ধারণ করেন। কিন্তু দেশের রক্ষণশীল ও ধর্মান্ধ গোষ্ঠী তাদের সেই প্রচেষ্টাকে ভালোভাবে নেয় না। ফলে তারা সেই সংগঠন ও সংগঠনের প্রগতিশীল লেখকদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাতে শুরু করে। এমনকি তাদের মুসলিমবিদ্বেষী বলেও আখ্যা দেয়। • 'লালসালু' উপন্যাসের আক্কাস এক শিক্ষিত ও আত্মসচেতন যুবক। এ কারণেই মহব্বতনগর গ্রামের মতো পশ্চাৎপদ সমাজে শিক্ষার গুরুত্বকে সে অনুধাবন করতে পারে। ফলে নিজ গ্রামের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য সে বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়। কিন্তু মজিদের মতো ভন্ড ধর্মব্যবসায়ী ও প্রতিক্রিয়াশীল সমাজ তার এ উদ্যোগের শুধু সমালোচনাই করে না, বরং তার উদ্যোগটিকে সমূলে বিনষ্ট করে দেয়। একইভাবে উদ্দীপকের প্রগতিশীল লেখকরাও রক্ষণশীল সমাজেরই সমালোচনার সম্মুখীন হয়। এদিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ ও অর্থবহ।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

"উদ্দীপকের অগ্রগামী লেখকেরা ও 'লালসালু'র আক্কাস একই ধরনের আক্রমণের …

উদ্দীপক

ব্রিটিশ শাসনামলে মুসলিম সাহিত্যিকেরা মিলে গড়ে তোলেন 'মুসলিম সাহিত্য-সমাজ'। তাঁরা বুদ্ধি-চিন্তা-মননে ছিলেন অগ্রসর। সকল গোঁড়ামি চূর্ণ করে তাঁরা গ্রহণ করেছিলেন যুক্তিবাদী পথ। কিন্তু দুর্ভাগ্য যে, সমাজের রক্ষণশীলদের ব্যাপক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তাঁদের। কেউ কেউ এমনও অভিযোগ তুলেছিলেন যে, ঐসব অগ্রগামী লেখকরা 'ইসলাম-বিদ্বেষী'।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

আক্কাসের বাবার নাম মোদাব্বের মিঞা।

উত্তর

• মজিদ আক্কাসকে স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেয়। গ্রামবাসী শিক্ষার আলো থেকে দূরে রাখার জন্য। • 'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামের মোদাব্বের মিঞার ছেলে আক্কাস শিক্ষিত যুবক। সে নিজের গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। ওই গ্রামের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ধর্মব্যবসায়ী মজিদ তা চায় না। এ বিষয়ে এক সভার আয়োজন করে আক্কাসকে ডাকা হয়। মজিদ আক্কাস মুসলমান হয়েও দাড়ি না রাখার কারণ জানতে চায়। মূলত আক্কাস স্কুল প্রতিষ্ঠা করলে গ্রামবাসী শিক্ষার আলোয় আলোকিত হয়ে মজিদের মাজারকেন্দ্রিক ধর্ম ব্যাবসার ক্ষতি হতে পারে সেই ভয়ে মজিদ আক্কাসকে স্কুল প্রতিষ্ঠায় বাধা দেয়।

উত্তর

• আধুনিক ও যুক্তিবাদী মানসিকতার দিক থেকে উদ্দীপকের 'মুসলিম সাহিত্য-সমাজ' ও 'লালসালু' উপন্যাসের আক্কাসের সাদৃশ্য রয়েছে। • আমাদের সমাজের এক বড় অংশের মানুষ আজও ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারে বিশ্বাস করে। তবে এর বাইরে এমন কিছু মানুষ রয়েছেন, যারা আবেগের চেয়ে যুক্তিকে বেশি গুরুত্ব দেন। যুক্তিবাদী ও প্রগতিশীল এসব মানুষ সর্বদাই মানুষকে কুসংস্কারের অন্ধকার থেকে আলোর পথে আনার চেষ্টা করেন। • উদ্দীপকের 'মুসলিম সাহিত্য-সমাজ' প্রগতিশীল লেখকদের একটি প্রতিষ্ঠান। পশ্চাৎপদ মুসলিম সমাজকে এগিয়ে নিতে তারা যুক্তিবাদী মনোভাব নিয়ে লেখনী ধারণ করেন। এ কারণে তাদের রক্ষণশীল মানুষদের সমালোচনার শিকার হতে হয়। একইভাবে 'লালসালু' উপন্যাসের আক্কাসও একজন আধুনিকমনস্ক ও আত্মসচেতন এক শিক্ষিত যুবক। তাই শিক্ষার উপযোগিতাকে উপলব্ধি করে সে তার নিজ গ্রাম মহব্বতনগরে একটি স্কুল খুলতে চেয়েছিল, যা উদ্দীপকের 'মুসলিম সাহিত্য-সমাজ'-এর লেখকদের মানসিকতার সমান্তরাল। এদিক থেকে এদের মধ্যে সাদৃশ্য প্রতীয়মান হয়।

উত্তর

• "উদ্দীপকের অগ্রগামী লেখকেরা ও 'লালসালু'র আক্কাস একই ধরনের আক্রমণের শিকার"- মন্তব্যটি যথার্থ। • শিক্ষিত, সচেতন ও উদার প্রকৃতির মানুষেরা মানব-কল্যাণে আত্মনিয়োগ করে নিজেদের ধন্য মনে করেন। পক্ষান্তরে আত্মকেন্দ্রিক ও স্বার্থপর মানুষেরা স্বার্থ হাসিলের জন্য যেকোনো অন্যায় কার্য করতে পিছপা হয় না। তারা নানা কৌশলে সমাজকে অনগ্রসর ও পশ্চাৎপদ করে রাখতে চায়। • উদ্দীপকে 'মুসলিম সাহিত্য-সমাজ' নামের এক সংগঠনের কথা বলা হয়েছে। এদেশের পশ্চাৎপদ মুসলমানদের শিক্ষিত ও সচেতন করে তোলার জন্য তারা লেখনী ধারণ করেন। কিন্তু দেশের রক্ষণশীল ও ধর্মান্ধ গোষ্ঠী তাদের সেই প্রচেষ্টাকে ভালোভাবে নেয় না। ফলে তারা সেই সংগঠন ও সংগঠনের প্রগতিশীল লেখকদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালাতে শুরু করে। এমনকি তাদের মুসলিমবিদ্বেষী বলেও আখ্যা দেয়। • 'লালসালু' উপন্যাসের আক্কাস এক শিক্ষিত ও আত্মসচেতন যুবক। এ কারণেই মহব্বতনগর গ্রামের মতো পশ্চাৎপদ সমাজে শিক্ষার গুরুত্বকে সে অনুধাবন করতে পারে। ফলে নিজ গ্রামের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য সে বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেয়। কিন্তু মজিদের মতো ভন্ড ধর্মব্যবসায়ী ও প্রতিক্রিয়াশীল সমাজ তার এ উদ্যোগের শুধু সমালোচনাই করে না, বরং তার উদ্যোগটিকে সমূলে বিনষ্ট করে দেয়। একইভাবে উদ্দীপকের প্রগতিশীল লেখকরাও রক্ষণশীল সমাজেরই সমালোচনার সম্মুখীন হয়। এদিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ ও অর্থবহ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।