উদ্দীপকের মনোয়ার 'লালসালু' উপন্যাসের আক্কাসের সাথে কীভাবে তুলনীয়? বুঝিয়ে দাও।
উত্তর: • উদ্দীপকের মনোয়ার ও 'লালসালু' উপন্যাসের আক্কাসের সঙ্গে তুল্য ঘটনাটি হলো স্কুল প্রতিষ্ঠার চেষ্টা ও তার পরিণতি। • অশিক্ষা ও অসচেতনতার কারণে মানুষ কুসংস্কারে বিশ্বাস করে। গ্রামের সহজ-সরল মানুষের এই বিশ্বাসকে আশ্রয় করে ধূর্ত স্বার্থপর ব্যক্তিরা তাদের প্রতারণার ফাঁদে ফেলে ঠকায়। • উদ্দীপকে শিক্ষিত যুবক মনোয়ার গ্রামের মানুষকে সচেতন করার লক্ষ্যে কুসংস্কার দূরীকরণের উদ্দেশ্যে সমমনা যুবকদের নিয়ে একটি ক্লাব গঠন করে। মানুষ সচেতন হলে প্রভাব কমে যাওয়ার ভয়ে গ্রামের মাতব্বর মনোয়ারের বিরুদ্ধে কুৎসা রটনা করে এবং তার ক্লাবে আগুন ধরিয়ে দেয়। 'লালসালু' উপন্যাসেও মজিদের হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করতে এগিয়ে আসে ওই গ্রামেরই শিক্ষিত যুবক আক্কাস। সে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু মজিদ নিজের আধিপত্য অটুট রাখতে গ্রামের মানুষকে শিক্ষিত ও সচেতন করতে দিতে চায় না। এ কারণে মজিদ কৌশলে কথা বলে গ্রামে আক্কাসের স্কুল প্রতিষ্ঠাকে ব্যর্থ করে দেয়। এদিক থেকে উদ্দীপকের মনোয়ার ও 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রটি তুলনীয়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের মনোয়ার 'লালসালু' উপন্যাসের আক্কাসের সাথে কীভাবে তুলনীয়? ব…
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর