উদ্দেশ্যগত মিলই উদ্দীপকের চেয়ারম্যান ও উপন্যাসের মজিদ চরিত্র দুটোকে পরস্পরের প্রতিনিধি করে তুলেছে। মন্তব্যটির যথার্থতা প্রমাণ কর।
উত্তর: • উদ্দেশ্যগত মিলই উদ্দীপকের চেয়ারম্যান ও উপন্যাসের মজিদ চরিত্র দুটোকে পরস্পরের প্রতিনিধি করে তুলেছে।- মন্তব্যটি যথার্থ। • সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করে। এদের মধ্যে এক শ্রেণির মানুষ আছে যারা শুধু নিজেদের উদ্দেশ্য হাসিল করার জন্য অপরের সঙ্গে হঠকারিতা করতে দ্বিধাবোধ করে না। এ ধরনের মানুষ সমাজের অন্যতম প্রধান শত্রু। • 'লালসালু' উপন্যাসে মজিদ অন্যতম একজন কপট ব্যক্তি। সে মহব্বতনগর গ্রামের মানুষের মধ্যে ধর্মের নামে নানা কুসংস্কার ছড়িয়ে দেয়। গ্রামের শিক্ষার আলোহীন সরল মানুষগুলো তার কথা অকপটে বিশ্বাস করে। উপন্যাসের অন্যতম চরিত্র আক্কাস এমতাবস্থায় গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। তখন মজিদ খুব ভালোভাবে বুঝে যায় গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে পড়লে তার কপটচারিতা ধরা পড়ে যাবে। তাই সে কৌশলে স্কুল প্রতিষ্ঠা বন্ধ করে দেয়। মজিদের মতো একই উদ্দেশ্য দেখা যায় উদ্দীপকের চেয়ারম্যানের মধ্যে। সেও বুঝতে পারে গ্রামের ছেলে-মেয়ে শিক্ষিত হয়ে উঠলে সে তাদেরকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই সে প্রফেসর কামরুলের কলেজ প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়ায়। • 'লালসালু' উপন্যাসের মজিদ যেমন নিজের বিমিশ্র অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য গামে স্কুল প্রতিষ্ঠায় বাধা দেয় তেমনই উদ্দীপকের চেয়ারম্যান নিজের আধিপত্য বজায় রাখার জন্য কলেজ প্রতিষ্ঠায় বাধা দেয়। দুজনেরই উদ্দেশ্য হীন ও নীচ। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দেশ্যগত মিলই উদ্দীপকের চেয়ারম্যান ও উপন্যাসের মজিদ চরিত্র দুটোকে…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর