উদ্দীপকের প্রফেসরের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাস কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।
উত্তর: • উদ্দীপকের প্রফেসরের সঙ্গে 'লালসালু' উপন্যাসের আক্কাস গ্রামে স্কুল প্রতিষ্ঠা করে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাওয়ার দিক থেকে সাদৃশ্যপূর্ণ। • শিক্ষা মানুষের জ্ঞানচক্ষু খুলে দেয়। নিজের অধিকার সম্বন্ধে সোচ্চার হতে শেখায়। তাইতো সমাজে একশ্রেণির মানুষ আছে যারা কখনই চায় না প্রজন্ম শিক্ষিত হোক। কেননা তাহলে তাদের শোষণ বন্ধ হয়ে যাবে। • 'লালসালু' উপন্যাসে লেখক ধর্মব্যবসায়ীদের মূলে কুঠারাঘাত করেছেন। উপন্যাসে দেখা যায়, আক্কাস মহব্বতনগর গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কারণ সে চায় গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে মানুষের মধ্যে থেকে ধর্মের নামে প্রচলিত কুসংস্কার দূর করতে। উদ্দীপকের প্রফেসর মোহাম্মদ কামরুল নিজ গ্রামে একটি কলেজ প্রতিষ্ঠা করতে চান যেন গ্রামের ছেলে-মেয়েরা মানসম্মত শিক্ষা লাভকরতে পারে। মূলত শিক্ষার আলো ছড়িয়ে দেওয়াই উদ্দীপকের প্রফেসর ও. উপন্যাসের আক্কাসের উদ্দেশ্য ছিল। এভাবেই উদ্দীপকের প্রফেসরের সঙ্গে 'লালসালু' উপন্যাসের আক্কাস গ্রামে স্কুল প্রতিষ্ঠা করে শিক্ষার আলো ছড়িয়ে দিতে চাওয়ার দিক থেকে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের প্রফেসরের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাস কোন দিক থেকে সা…
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর