'লালসালু'র মজিদ উদ্দীপকের মিশু ব্যাপারীর সাথে কীভাবে তুলনীয় হতে পারে? বুঝিয়ে লেখ।
উত্তর: • 'লালসালু'র মজিদ উদ্দীপকের মিশু ব্যাপারীর সাথে ব্যক্তিস্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার দিক দিয়ে তুলনীয়। • স্বার্থপর ব্যক্তি সমাজের জন্য ক্ষতিকারক। নিজের স্বার্থ হাসিলের জন্য তারা যেকোনো গর্হিত কাজ করতেও কুণ্ঠাবোধ করে না। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে তারা নিজের আখের গোছাতে ব্যস্ত থাকে। • 'লালসালু' উপন্যাসের মজিদ একজন শঠ, প্রতারক এবং অন্ধবিশ্বাসের প্রতীক। প্রথাবদ্ধ জীবনকে টিকিয়ে রাখার জন্য সে যেকোনো কাজ করতে প্রস্তুত। গ্রামের শিক্ষিত যুবক আক্কাস অন্ধ কুসংস্কার থেকে গ্রামবাসীকে আলোর পথে আনতে চায়। তাই গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। কিন্তু গ্রামের মানুষ শিক্ষিত হলে মজিদের প্রভাব ক্ষুণ্ণ হতে পারে। ফলে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে সে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। উদ্দীপকেও দেখা যায় উচ্চশিক্ষিত আশফাক গ্রামের কৃষকদের দৈন্যদশা দূরীকরণে তাদেরকে বিনা সুদে ঋণ দেওয়ার জন্য সমিতি গঠনের উদ্যোগ নেয়। কিন্তু ব্যক্তিস্বার্থে আঘাত লাগায় মিশু ব্যাপারী তাদের এ মহৎ উদ্যোগকে পন্ড করে দেয়। এদিক থেকে উদ্দীপক ও উপন্যাসের মজিদের কর্মকান্ড তুলনীয়। • 'লালসালু' উপন্যাসের মজিদ এবং উদ্দীপকের মিশু ব্যাপারী তাদের প্রভাব এবং প্রতিষ্ঠাকে নিরঙ্কুশ করে তোলার জন্য সদা জাগ্রত থাকে। ব্যক্তিস্বার্থ রক্ষার জন্য যেকোনো নীতিহীন কাজ করতেও পিছপা হয় না। তাই মিশু ব্যাপারী ও মজিদ পরস্পরের সাথে তুলনীয়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
'লালসালু'র মজিদ উদ্দীপকের মিশু ব্যাপারীর সাথে কীভাবে তুলনীয় হতে পার…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর