আমজাদ হোসেন 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতীক? নির্ণয় কর।
উত্তর: • উদ্দীপকের আমজাদ হোসেন 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারী চরিত্রের প্রতীক। • ভূস্বামী ও তথাকথিত ধর্মীয় মোল্লা-পুরোহিতদের মধ্যে স্ব-স্ব প্রয়োজনে অনিবার্যভাবেই গড়ে ওঠে নিবিড় সখ্য। কারণ দু-দলের ভূমিকাই শোষকের। ব্যক্তিস্বার্থ হাসিলের প্রয়োজনে তারা পরস্পর বজায় রেখে চলে অলিখিত যোগসাজশ। • 'লালসালু' উপন্যাসের অন্যতম প্রতিনিধিত্বশীল চরিত্র খালেক ব্যাপারী। মহব্বতনগর গ্রামে মজিদের প্রভাব প্রতিষ্ঠিত হলে খালেক ব্যাপারী ও মজিদের মধ্যে একটি যোগসাজশ তৈরি হয় স্ব স্ব প্রয়োজনেই। ফলে মজিদের যেকোনো কথাকেই খালেক ব্যাপারী সমর্থন দেয়। শঠতার আশ্রয় নিয়ে প্রথম স্ত্রী আমেনা বিবিকে তালাক দেওয়ার ব্যবস্থা করে মজিদ। অন্ধকারে আচ্ছন্ন খালেক ব্যাপারী বিনা দ্বিধায় তার প্রথম স্ত্রীকে তালাক দিয়ে দেয়। উদ্দীপকেও দেখা যায়, বিস্তর অর্থসম্পত্তির মালিক আমজাদ হোসেন পিরের প্রতি অন্ধভক্ত। এরই সুযোগ নিয়ে পির তার স্ত্রীকে তালাক দেওয়ার পরমার্শ দেয়। আমজাদ হোসেন কোনো প্রকার দ্বিধা ছাড়াই স্ত্রীকে তালাক দিয়ে দেয়। এদিক থেকে বিবেচনায় উদ্দীপকের আমজাদ হোসেন যেন 'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর মূর্ত প্রতীক।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
আমজাদ হোসেন 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতীক? নির্ণয় কর।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর