শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের গায়েবি মাজারের অনুসারীরা যেন মহব্বতনগর গ্রামেরই বাসিন্দা।"- উদ্দীপক ও উপন্যাস অবলম্বনে মতামত দাও।

উত্তর: • "উদ্দীপকের গায়েবি মাজারের অনুসারীরা যেন মহব্বতনগর গ্রামেরই বাসিন্দা"- মন্তব্যটি যথার্থ। • গ্রামের মানুষ সাধারণত সহজ-সরল হয়। তাদের মধ্যে শিক্ষার আলো সেভাবে পৌছায় না বলে তারা নানা কুসংস্কারে বিশ্বাস করে। বিশেষ করে ধর্মের নামে গ্রামের মানুষের মধ্যে কুসংস্কার ছড়ানো আরও বেশি সহজ। • 'লালসালু' উপন্যাসে লেখক মহব্বতনগর গ্রামের মানুষের কুসংস্কারাচ্ছন্নতাকে তুলে ধরেছেন। সেখানে দেখা যায়, মজিদ ধর্মের নামে গ্রামবাসীর মধ্যে নানা কুসংস্কার ছড়ায়। আর গ্রামবাসী অকপটে সব বিশ্বাস করে নেয়। বিশেষ করে মাজার প্রতিষ্ঠা। একটি কবরকে দেখিয়ে কামেল পিরের মাজার বলে চালিয়ে দেয় অথচ কেউ কিছু না বলে বিশ্বাস করে নেয়। মহব্বতনগর গ্রামের মানুষের মতো এমন সরলতা উদ্দীপকের গায়েবি মাজার অনুসারীদের মধ্যে পরিলক্ষিত হয়। সেখানে নিরুদ্দেশ আলাল মিয়া হঠাৎ দরবেশের বেশ ধরে তার বাড়িতে গায়েবি মাজার ওঠার কথা বলে। আর গ্রামবাসীও তা বিশ্বাস করে নেয় এবং মাজারের অনুসারী হয়ে যায়। • 'লালসালু' উপন্যাসে মজিদ যেমন ধর্মের নামে কুসংস্কার ছড়িয়ে মহব্বতনগর গ্রামবাসীর ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে উদ্দীপকের আলালও গায়েবি মাজারের অনুসারীদের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। আসলে তারা সকলেই সরল মনের বিশ্বাসী মানুষ। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

"উদ্দীপকের গায়েবি মাজারের অনুসারীরা যেন মহব্বতনগর গ্রামেরই বাসিন্দা…

উদ্দীপক

নিরুদ্দেশ আলাল মিয়া হঠাৎ দরবেশের বেশ ধরে গ্রামে ফিরে আসে। সে গ্রামের লোকদের মাঝে প্রচার করতে থাকে তার বসতভিটায় গায়েবি মাজার উঠেছে। গায়েবি মাজার ওঠার খবরে গ্রামের মানুষ এসে ভিড় করতে লাগল। সকলের ভক্তি ও দান-দক্ষিণায় আলাল মিয়ার সম্পদ ও সুনাম বৃদ্ধি পেতে থাকে। মাজার বিশ্বাসী মানুষের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আলাল মিয়া গ্রামের মানুষের অদৃশ্য নিয়ন্ত্রক হয়ে ওঠে।

আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

. প্রাচীন কবরটি মোদাচ্ছের পিরের বলে মজিদ প্রচার করে।

উত্তর

• 'আপনারা জাহেল, বে-এলেম, আনপাড়হ্'- এই উক্তিটি মজিদের, মহব্বতনগর গ্রামবাসীকে উদ্দেশ করে। • 'লালসালু' উপন্যাসে মজিদ একজন প্রতারক ও ধর্মব্যবসায়ী। সে শস্যশূন্য আগাছার দেশ থেকে ভাগ্যান্বেষণে মহব্বতনগর গ্রামে এসে হাজির হয় এবং গ্রামের একটু বাইরে বাঁশঝাড়ের কাছে একটা পরিত্যক্ত কবরকে মজিদ মোদাচ্ছের পিরের মাজার হিসেবে চিহ্নিত করে। তারপর সে চিৎকার করে উপস্থিত লোকদের গালাগাল শুরু করে। মূলত মজিদ কূট-কৌশলে নিজের অস্তিত্ব রক্ষার জন্য সহজ-সরল গ্রামবাসীর মনে ভয় জাগিয়ে তুলতে প্রশ্নোক্ত কথাটি বলেছে এবং শুরুতেই এই কথাগুলো বলে গ্রামবাসীকে অনুশোচনায় তাদের অন্তর জর্জরিত করে দিয়েছে।

উত্তর

• উদ্দীপকের আলাল মিয়ার সঙ্গে 'লালসালু' উপন্যাসের সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে। • আমাদের সমাজে এক শ্রেণির মানুষ আছে যারা ধর্মের নামে সমাজে কুসংস্কার ছড়ায়। সমাজ এগিয়ে যাওয়ার পথে এ ধরনের মানুষ অন্যতম বাধা। • 'লালসালু' উপন্যাসে লেখক সমাজের ধর্মব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করেছেন। উপন্যাসের প্রধান চরিত্র মহব্বতনগর গ্রামে এসে মিথ্যের ওপর ভর করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখে। নাম না জানা এক লোকের কবরকে মোদাচ্ছের পিরের কবর বলে গ্রামে নিজের ভিত শক্ত করে। তারপর মাজার ও মজিদকে নিয়ে চলতে থাকে নানা কুসংস্কার। ধর্মের নামে কুসংস্কার ছড়ানোর দিক থেকে উদ্দীপকের আলাল ও মজিদের মধ্যে সাদৃশ্য রয়েছে। তবে কিছু বৈসাদৃশ্যও রয়েছে। উদ্দীপকের আলাল নিজের গ্রামে ও নিজের বসতভিটায় মাজারের কথা বলে। কিন্তু মজিদ সম্পূর্ণ নতুন গ্রামে ও নতুন পরিবেশে নিজের ভিত শক্ত করে নেয়। এদিকে আবার গ্রামবাসীর প্রতি নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার দিকে দুজনের মধ্যে সাদৃশ্য রয়েছে। এভাবেই উদ্দীপকের আলাল মিয়ার সঙ্গে 'লালসালু' উপন্যাসের সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে।

উত্তর

• "উদ্দীপকের গায়েবি মাজারের অনুসারীরা যেন মহব্বতনগর গ্রামেরই বাসিন্দা"- মন্তব্যটি যথার্থ। • গ্রামের মানুষ সাধারণত সহজ-সরল হয়। তাদের মধ্যে শিক্ষার আলো সেভাবে পৌছায় না বলে তারা নানা কুসংস্কারে বিশ্বাস করে। বিশেষ করে ধর্মের নামে গ্রামের মানুষের মধ্যে কুসংস্কার ছড়ানো আরও বেশি সহজ। • 'লালসালু' উপন্যাসে লেখক মহব্বতনগর গ্রামের মানুষের কুসংস্কারাচ্ছন্নতাকে তুলে ধরেছেন। সেখানে দেখা যায়, মজিদ ধর্মের নামে গ্রামবাসীর মধ্যে নানা কুসংস্কার ছড়ায়। আর গ্রামবাসী অকপটে সব বিশ্বাস করে নেয়। বিশেষ করে মাজার প্রতিষ্ঠা। একটি কবরকে দেখিয়ে কামেল পিরের মাজার বলে চালিয়ে দেয় অথচ কেউ কিছু না বলে বিশ্বাস করে নেয়। মহব্বতনগর গ্রামের মানুষের মতো এমন সরলতা উদ্দীপকের গায়েবি মাজার অনুসারীদের মধ্যে পরিলক্ষিত হয়। সেখানে নিরুদ্দেশ আলাল মিয়া হঠাৎ দরবেশের বেশ ধরে তার বাড়িতে গায়েবি মাজার ওঠার কথা বলে। আর গ্রামবাসীও তা বিশ্বাস করে নেয় এবং মাজারের অনুসারী হয়ে যায়। • 'লালসালু' উপন্যাসে মজিদ যেমন ধর্মের নামে কুসংস্কার ছড়িয়ে মহব্বতনগর গ্রামবাসীর ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে উদ্দীপকের আলালও গায়েবি মাজারের অনুসারীদের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। আসলে তারা সকলেই সরল মনের বিশ্বাসী মানুষ। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।