উদ্দীপকের মহতী উদ্যোগের সাথে 'লালসালু' উপন্যাসের কার কোন মহতী উদ্যোগের সাদৃশ্য রয়েছে? লেখ।
উত্তর: • উদ্দীপকের মহতী উদ্যোগের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাসের স্কুল খোলার উদ্যোগের সাদৃশ্য রয়েছে। • শিক্ষিত ব্যক্তিরা সাধারণত সমাজের প্রতি দায়িত্বশীল হন। তাঁরা সমাজের উন্নয়নে সকলকে সচেতন হতে উদ্বুদ্ধ করেন। শিক্ষিত ব্যক্তি এবং শিক্ষা সমাজে পরিবর্তন আনতে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। • উদ্দীপকের আশফাক কৃষকদের দৈন্যদশা থেকে মুক্তির লক্ষ্যে বিনা সুদে ঋণ দিতে একটি সমিতি খোলার উদ্যোগ নেয়। তার এই মহতী উদ্যোগের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাসের উদ্যোগের মিল রয়েছে। শহর থেকে আসা আক্কাস গ্রামের একমাত্র শিক্ষিত ও সচেতন যুবক। মজিদের মাজার ব্যাবসার বলি হওয়া কুসংস্কারাচ্ছন্ন মানুষদের শিক্ষার আলোয় আলোকিত করতে 'চায় সে। তাই গ্রামে একটি স্কুল খোলার মহতী উদ্যোগ নেয়। এদিক বিবেচনায় উদ্দীপকের মহৎ উদ্যোগের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাসের উদ্যোগের সাদৃশ্য স্পষ্ট।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের মহতী উদ্যোগের সাথে 'লালসালু' উপন্যাসের কার কোন মহতী উদ্যো…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর