উদ্দীপকের মোশারফ তার বিরোধিতাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিলেও 'লালসালু'র মজিদ তার বিরোধিতাকারীদের প্রতি ছিল নিষ্ঠুর- বিশ্লেষণ কর।
উত্তর: • উদ্দীপকের মোশারফ তার বিরোধিতাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিলেও 'লালুসালু'র মজিদ তার বিরোধিতাকারীদের প্রতি ছিল নিষ্ঠুর- মন্তব্যটি যথার্থ। • ভন্ড ও শঠ চরিত্রের মানুষের মূল বৈশিষ্ট্য হচ্ছে তারা সাধারণত মানুষের আস্থা অর্জন করে থাকে। কিন্তু এর পেছনে তাদের উদ্দেশ্য থাকে শুধুই নিজেদের লাভের জন্য অন্যদের ঠকানো। • উদ্দীপকের মোশারফ একজন শঠ, প্রতারক, নৈতকতা বিবর্জিত মানুষ। মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে সমাজে গেড়ে বসা এক স্বার্থবাদী সত্তা। সে মিথ্যাচার করে প্রচুর অর্থ উপার্জন করে এবং সংসারধর্ম পালনে দুটি বিয়ে করে। তার প্রথম স্ত্রী পুরো গ্রামবাসীর মতোই ভীতু ও সরল হলেও দ্বিতীয় স্ত্রী অবাধ্য এবং জেদি। ফলে তাকে অনেক পারিবারিক সংকট মোকাবিলা করতে হয়। 'লালসালু' উপন্যাসের মজিদও একইভাবে শঠতার মাধ্যমে প্রাচুর্য, প্রতিপত্তির মালিক হয়ে ওঠে। • 'লালসালু' উপন্যাসের মজিদের নীতিনৈতিকতার স্খলন ও শঠতার দিক থেকে উদ্দীপকের মোশারফের মিল থাকলেও একটি বিষয়ে ব্যতিক্রম দেখা যায়। মোশারফকে বিরোধিতাকারীদের প্রতি কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। কিন্তু মজিদ অনেক বেশি আত্মসচেতন। যেদিক থেকেই বিরোধিতা আসতে পারে বলে মনে হয়েছে সব রাস্তাই সে কৌশলে বন্ধ করতে তৎপর হয়েছে। যেমন- বৃদ্ধ তাহেরের বাপকে নিরুদ্দেশ হতে বাধ্য করে। আওয়ালপুরের পিরের বিরোধিতা করে। খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীকে তালাক দিতে বাধ্য করায়। আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়। এভাবেই মজিদ তার প্রভাব ও প্রতিষ্ঠাকে নিরঙ্কুশ করতে সকল বাধাকে উপড়ে ফেলে। তাই বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যথোপযুক্ত।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের মোশারফ তার বিরোধিতাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিলেও…
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর