উদ্দীপকের খাদেমের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের সাদৃশ্য ব্যাখ্যা কর।
উত্তর: • উদ্দীপকে খাদেমের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদ ধর্মের নামে ভণ্ডামির দিক থেকে সাদৃশ্যপূর্ণ। • আমাদের দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ। কিন্তু একশ্রেণির মানুষ আছে যারা মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে ব্যবসা করে। ধর্মের লেবাস পরে তারা সরল বিশ্বাসী মানুষের সাথে প্রতারণা করে। • উদ্দীপকের খাদেম একজন ধর্মব্যবসায়ী। এক কৃষকের জমিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল না ফললেও খাদেম এটাকে বদ জিনের আছর বলে ব্যাখ্যা করে এবং মাজারে হাদিয়া ও শিরনি দেওয়ার মাধ্যমে সমস্যা সমাধানের উপায় খুঁজতে বলে। এর পেছনে খাদেমের মূল উদ্দেশ্য ছিল নিজের ব্যবসাকে চাঙ্গা করা। 'লালসালু' উপন্যাসের মজিদও এরকম ভন্ড মাজার ব্যবসায়ী। মজিদ ধর্মের লেবাস পরে মহব্বতনগর গ্রামের মানুষকে শোষণ করে। যেমন খ্যাংড়া বুড়ির ছেলে মরে গেলে, সে মৃত ছেলেকে ফেরত পাওয়ার জন্য মাজারে টাকা দেয়। মৃত মানুষ ফিরে আসে না জেনেও মজিদ তা গ্রহণ করে। এভাবেই ক্রমাগত মানুষের বিশ্বাসকে পুঁজি করে উদ্দীপকের খাদেম ও 'লালসালু' উপন্যাসের মজিদ ধর্মব্যবসা করে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের খাদেমের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের সাদৃশ্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর