"গ্রামের মূর্খ, ভন্ড, স্বার্থপর ব্যক্তি ও তার অনুগতদের কারণে অনেক মহৎ উদ্দেশ্যের অপমৃত্যু ঘটে।"- উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: "গ্রামের মূর্খ, ভন্ড, স্বার্থপর ব্যক্তি ও তার অনুগতদের কারণে অনেক মহৎ উদেশ্যের অপমৃত্যু ঘটে।"- উক্তিটি যথার্থ। • আমাদের চারপাশে মাঝে মাঝে এমন কিছু ব্যক্তিকে দেখা যায় যারা ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য যেকোনো কাজ করতে পারে। নিজেদের প্রভাব-প্রতিপত্তি সমাজে টিকিয়ে রাখতে প্রয়োজনে অন্যের ক্ষতি করতেও পিছপা হয় না। • উদ্দীপকে দেখা যায়, গ্রামের শিক্ষিত যুবক মকছেদ গ্রামের নিরক্ষর ও কুসংস্কারাচ্ছন্ন মানুষকে আলোর পথে নিয়ে আসতে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু এতে মতিন মোল্লার স্বার্থে আঘাত হানায় সেতা হতে দেয় না। • 'লালসালু' উপন্যাসেও অনুরূপ ঘটনার চিত্র পাই। মজিদ নামক এক ভণ্ডপির ব্যক্তিস্বার্থে আঘাতের ভয়ে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে অঙ্কুরেই নষ্ট করে দেয়। আক্কাস ব্যর্থ হয়ে আবার শহরে ফিরে যেতে বাধ্য হয়। এখানে ব্যক্তিস্বার্থ, ভন্ডামি, কুসংস্কারের কাছে একটি মহৎ উদ্দেশ্যের অপমৃত্যু ঘটে। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথোপযুক্ত।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"গ্রামের মূর্খ, ভন্ড, স্বার্থপর ব্যক্তি ও তার অনুগতদের কারণে অনেক ম…
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর