উদ্দীপকের মোশারফ চরিত্রের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের যে সাদৃশ্য রয়েছে তা নির্ণয় কর।
উত্তর: • উদ্দীপকের মোশারফ চরিত্রের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের শঠতা, প্রতারণা ও নীতি-নৈতিকতার স্খলনের দিকটির সাদৃশ্য রয়েছে। • আমাদের সমাজে কিছু স্বার্থান্বেষী, শঠ মানুষ থাকে, যারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে কিছুই বোঝে না। তারা অন্যদের কষ্ট বা ক্ষতির চিন্তা না করে, নিজেদের লাভের জন্য, যেকোনো উপায় অবলম্বন করে থাকে। • উদ্দীপকের মোশারফ একজন ভন্ড, প্রতারক ও স্বার্থন্বেষী মানুষ। নিজের লোভ ও স্বার্থকে হাসিল করার জন্য সে শঠতার আশ্রয় নেয়। অচেনা পিরের নামে দানবাক্সে টাকা সংগ্রহ করে হাতিয়ে নেয়। নিজের অবস্থার একটু উন্নতি হলে দুটি বিয়ে করে সংসারধর্ম পালনে ব্যাপ্ত হয়। কিন্তু সবাইকে বোকা বানাতে পারলেও তার দ্বিতীয় স্ত্রী তার অবাধ্য হয়। 'লালসালু' উপন্যাসেও দেখা যায় ভন্ড মজিদ প্রচলিত বিশ্বাসের কাঠামো ও প্রথাবদ্ধ জীবনধারাকে টিকিয়ে রাখতে চায়, সেই জীবনধারার প্রভু হতে চায় সে। ফলে যেকোনো নীতিহীন কাজ করতেও প্রস্তুত। নিজের মাজারকেন্দ্রিক শক্তি ও কূটকৌশলে গ্রামবাসীকে বশে রাখতে সচেষ্ট হয়। প্রতারণা করে প্রচুর সম্পদের মালিক হয় এবং দুটি বিয়ে করে সংসারধর্ম শুরু করে। কিন্তু তার এই প্রভুত্ব দ্বিতীয় স্ত্রী জমিলা মেনে নেয় না। ফলে দেখা দেয় তার অস্তিত্ব সংকট। এদিক থেকে উদ্দীপকের মোশারফ ও মজিদের মধ্যে সাদৃশ্য বিদ্যমান।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের মোশারফ চরিত্রের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের যে…
উদ্দীপক
সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর