'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে- ব্যাখ্যা কর।
উত্তর: • 'লালসালু' উপন্যাসে উল্লিখিত আওয়ালপুরের পিরের অলৌকিক কেরামতির ঘটনার সাথে উদ্দীপকের ঘটনার সাদৃশ্য রয়েছে। • গ্রামবাংলার অধিকাংশ মানুষ এখনো অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন। তাদের সেই অশিক্ষা ও কুসংস্কারকে পুঁজি করে একশ্রেণির অসাধু ব্যক্তি নিজেদের আখের গোছায়। ক্ষেত্রবিশেষে তারা হীন উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার করতেও পিছপা হয় না। • উদ্দীপকের কবিরাজ সবুজ মিয়া একজন স্বার্থপর ও ভণ্ড প্রকৃতির মানুষ। কবিরাজি চিকিৎসার নামে সাধারণ মানুষকে ঠকিয়ে নিজের আখের গোছানোই তার মূল উদ্দেশ্য। তাই মাইকে ফুঁ দিয়েই তিনি তেল ও পানিপড়া দেওয়ার মতো হাস্যকর ও প্রতারণামূলক কাজ করেন। একইভাবে 'লালসালু' উপন্যাসের আওয়ালপুরের পিরও একজন ভণ্ড ও প্রতারক। মৃত ব্যক্তিকে জিন্দা করে তোলা কিংবা সূর্যকে বেঁধে রাখার মতো অলৌকিক ক্ষমতা তার আছে বলে দাবি করেন তিনি। সংগত কারণেই আলোচ্য উপন্যাসের এ ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে- ব্যাখ্য…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর