“ধর্মব্যাবসা ভণ্ড লোকের অন্যতম হাতিয়ার।" উক্তিটি মজিদ ও খাদেমের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: • "ধর্মব্যবসা ভণ্ড লোকের অন্যতম হাতিয়ার"- উক্তিটি মজিদ ও খাদেমের আলোকে যথার্থ। • আত্মস্বার্থের জন্য যারা অন্যকে ঠকায় তারা প্রতারক। সাধারণ মানুষের অন্ধবিশ্বাস ও অজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করে। ধর্মকে তারা ব্যবসায়ের পুঁজি হিসেবে গ্রহণ করে। • 'লালসালু' উপন্যাসের মজিদ একজন প্রতারক ও ধর্মব্যবসায়ী। সে মহব্বতনগর গ্রামের, কুসংস্কারাচ্ছন্ন অশিক্ষিত দরিদ্র মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে মাজার ব্যবসা করে। মানুষকে পানিপড়া, ঝাড়ফুঁক দেয়। মাজারই তার অর্থ ও ক্ষমতার কেন্দ্রবিন্দু। ধূর্ত মজিদ লোক ঠকিয়েই নিজের প্রভাব প্রতিপত্তি গড়ে তোলে। মজিদের মতো উদ্দীপকের খাদেমও লোক ঠকায়। তারা উভয়ই সহজ-সরল, অশিক্ষিত মানুষদের সমস্যা সমাধানের নাম করে বোকা বানায়। • 'লালসালু' উপন্যাসের মজিদ ও উদ্দীপকের খাদেম উভয়েরই ব্যবসা গড়ে ওঠে মাজারকে কেন্দ্র করে। সাধারণ মানুষ ধর্মকে ভয় পায়। ধর্মকে নিয়ে প্রশ্ন করার সাহস ও সচেতনতা নেই। তাদের এই সরলতার সুযোগ নিয়ে তারা ধর্মকে তাদের ব্যবসার হাতিয়ার করে প্রতারণা করে। এভাবেই সাধারণ মানুষদের মাজারের ভয় দেখিয়ে ধর্মকে পুঁজি করে উদ্দীপকের খাদেম ও 'লালসালু' উপন্যাসের মজিদ তাদের জীবিকার সন্ধান করে। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“ধর্মব্যাবসা ভণ্ড লোকের অন্যতম হাতিয়ার।" উক্তিটি মজিদ ও খাদেমের আলো…
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর