"প্রতিবাদী ও বিদ্রোহী জমিলার কাছে রুমি যেন শিশু"- মন্তব্যটি ব্যাখ্যাকালে জমিলার এ বিদ্রোহের স্বরূপ আলোচনা কর।
উত্তর: • "প্রতিবাদী ও বিদ্রোহী জমিলার কাছে রুমি যেন শিশু।"-মন্তব্যটি যথার্থ। • অন্যায় ও শোষণের মাত্রা চরম পর্যায়ে চলে গেলে মানুষ প্রতিবাদী হয়ে ওঠে। স্বাধীনচেতা ও মুক্তমনের অধিকারী মানুষের দ্বারাই এই বিদ্রোহ সম্ভব হয়। • 'লালসালু' উপন্যাসের অন্যতম নারী চরিত্র জমিলা। এই চরিত্রের মধ্য দিয়ে ঔপন্যাসিক একটি প্রাণময় সত্তার উপস্থিতি ঘটিয়েছেন। অস্তিত্ববাদী, প্রবল প্রতাপশীল মজিদের দ্বারা গ্রামবাসী রুদ্ধ অবস্থায় ছিল, জমিলা সেখানে মুক্তির চেতনায় উদ্ভাসিত। মাজারে মেহেদি রঞ্জিত পা দিয়ে আঘাত জমিলাই প্রথম করে। অর্থাৎ মজিদের শক্তির মূলকে সে আঘাত করে এবং মজিদের ক্ষমতার ভিত নড়বড়ে করে দেয়। শেষ পর্যন্ত জমিলাই জয়ী হয় এবং ভণ্ড মজিদ পরাজিত হয়। কিন্তু উদ্দীপকের রুমির মধ্যে জমিলা চরিত্রের এমন বলিষ্ঠতা দেখা যায় না। • উদ্দীপকের রুমীর কিশোর বয়সে বিয়ে হয় গ্রাম্য মাতব্বরের সাথে। ফলে স্বাধীন জীবনের পথে নানা বাধা-বিপত্তি আসে। বয়স্ক স্বামী তাকে মারধর ও নানা অত্যাচার করে। কিন্তু জমিলার মতো কোনো প্রকারের প্রতিবাদ সে করে না, বরং নিজেই আত্মহননের পথ বেছে নেয়। সুতরাং বলা যায় যে, "প্রতিবাদী ও বিদ্রোহী জমিলার কাছে রুমি যেন শিশু।"- মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"প্রতিবাদী ও বিদ্রোহী জমিলার কাছে রুমি যেন শিশু"- মন্তব্যটি ব্যাখ্য…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর