"উদ্দীপকের ফজর আলি এবং 'লালসালু' উপন্যাসের মজিদরা গ্রামের মানুষদের অন্ধকারাচ্ছন্ন করে রাখে।"- উক্তিটির যৌক্তিকতা বিচার কর।
উত্তর: • "উদ্দীপকের ফজর আলি এবং 'লালসালু' উপন্যাসের মজিদরা গ্রামের মানুষকে অন্ধকারাচ্ছন্ন করে রাখে।"- উক্তিটি যৌক্তিক। • সমাজে অনেক মানুষ রয়েছে যারা আপন স্বার্থের জন্য যেকোনো কাজ করতে পারে। তাদের কাছে নৈতিকতা, মূল্যবোধের চেয়ে স্বার্থোদ্ধার বা অস্তিত্ব রক্ষাই বড়। • উদ্দীপকে ফজর আলি ধর্মকে পুঁজি করে ব্যাবসা করে। এলাকার তালেব মিয়া অসুস্থ সন্তানকে ডাক্তার দেখাতে চাইলে ডাক্তারের কাছে গেলে তার ভন্ডামির ব্যাবসা বন্ধ হয়ে যাবে। 'লালসালু' উপন্যাসে মজিদও মানুষের ধর্মবিশ্বাসকে অশ্রয় করে মহব্বতনগর গ্রামের আধিপত্য বিস্তার করে। ধূর্ত মজিদ ধর্মের দোহাই দিয়ে গ্রামবাসীকে ভয় দেখিয়ে নিজের স্বার্থ উদ্ধার করে। গ্রামের মানুষ অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন বলে মজিদের প্রতারণা ধরতে পারে না। • 'লালসালু' উপন্যাসে মজিদের কূটচালে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার পক্ষে রায় না দিয়ে গ্রামে মসজিদ প্রতিষ্ঠার জন্য মজিদের কথায় একমত হয়েছে। স্কুল প্রতিষ্ঠা হলে মানুষ সচেতন হবে, যা মজিদ চায়নি। কারণ সচেতন ব্যক্তি তার ভণ্ডামি ধরে ফেলবে। অন্যদিকে উদ্দীপকেও তালেব মিয়া হাসপাতালে নিয়ে গিয়ে মেয়েকে উন্নত চিকিৎসা দিতে চাইলে বাধা দেয় ফজর আলি হুজুর। কারণ এতে তার ব্যাবসা বন্ধ হয়ে যাবে। এসব কুসংস্কার বজায় রেখে স্বার্থ উদ্ধারের ক্ষেত্রে উদ্দীপকের হুজুর ফজর আলি এবং 'লালসালু' উপন্যাসের মজিদের মধ্যে মিল রয়েছে। এসব দিক থেকে বলা যায়, প্রশ্নোক্ত উক্তিটি যৌক্তিক।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"উদ্দীপকের ফজর আলি এবং 'লালসালু' উপন্যাসের মজিদরা গ্রামের মানুষদের …
উদ্দীপক
ঢাকা কমার্স কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর