উদ্দীপকের রুমির সাথে 'লালসালু' উপন্যাসের ইঙ্গিতকৃত চরিত্রটির মিল-অমিল দেখাও।
উত্তর: • উদ্দীপকের রুমির সাথে 'লালসালু' উপন্যাসের ইঙ্গিতকৃত জমিলা চরিত্রটির মিল অমিল রয়েছে। • পুরুষশাসিত সমাজে নারীদের ইচ্ছা-অনিচ্ছার কোনো মূল্য দেওয়া হয় না। বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও মেয়ের মতামত না নিয়েই বাবা-মা নিজেদের স্বার্থ বিবেচনা করে অসম বয়সের পাত্রের সঙ্গে বিয়ে দেয়। ফলে সংসার জীবনে অশান্তি সৃষ্টি হয়। • উদ্দীপকের গ্রামের মাতব্ববের অসম বিয়ে এবং তার স্ত্রীকে নির্যাতনের কথা বলা হয়েছে। অল্পবয়সি রুমি বয়স্ক বরের অত্যাচারে অতিষ্ঠ চরিত্র। কিশোরী মেয়ে রুমি স্বাধীনতার অভাবে একদিন আত্মহত্যা করে। 'লালসালু' উপন্যাসের জমিলা মজিদের অসম বয়সি স্ত্রী। অসম বিবাহের দিক থেকে জমিলা ও রুমির মিল রয়েছে। কৈশোরিক চপলতার দিক থেকেও উভয়ের মাঝে সাদৃশ্য বিদ্যমান। কিন্তু প্রতিবাদ-প্রতিরোধের দিক থেকে অমিল রয়েছে। জমিলা প্রথম থেকে খুবই প্রতিবাদী চরিত্র। গ্রামের সকলে মাজারের পির মজিদকে ভয় করলেও মজিদকে ভয় পায় না ছোট বউ জমিলা। মজিদের মাজারকেন্দ্রিক ভণ্ডামি সে বুঝতে পারে। তাই সে মজিদের অলৌকিক ক্ষমতার ভয় করে না।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের রুমির সাথে 'লালসালু' উপন্যাসের ইঙ্গিতকৃত চরিত্রটির মিল-অম…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর