"উদ্দীপকে উল্লেখকৃত চরিত্রটি দৃঢ়প্রতিজ্ঞ থাকা সত্ত্বেও শেষপর্যন্ত পরাজিত হয়েছে।"- 'লালসালু' উপন্যাসের আলোকে মন্তব্যটির সত্যাসত্য যাচাই কর।
উত্তর: • "উদ্দীপকে উল্লেখকৃত চরিত্রটি দৃঢ়প্রতিজ্ঞ থাকা সত্ত্বেও শেষপর্যন্ত পরাজিত হয়েছে।"- মন্তব্যটি সত্য। • অশিক্ষা ও অসচেতনতার কারণে মানুষ কুসংস্কারে বিশ্বাস করে। ফলে সমাজে প্রগতিশীল ও আধুনিক মনোভাবসম্পন্ন মানুষদের পরাজিত হতে হয়। তাদের স্বপ্ন ভেঙে যায়। • উদ্দীপকে সত্যপথের সন্ধানী একজন সাহসী মানুষের কথা বর্ণিত হয়েছে যিনি নিজের সত্যকে চিনে সত্যের উপর অবিচল থাকতে চান। তিনি কোনো মিথ্যাকে গ্রহণ করতে রাজি নন। উদ্দীপকের কথকের এমন মানসিকতা 'লালসালু' উপন্যাসের আক্কাসের মানসিকতাকে নির্দেশ করে। উপন্যাসের আক্কাস গ্রামের মানুষকে শিক্ষিত ও সচেতন করার জন্য স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছে। যাতে মানুষগুলো মজিদের মিথ্যাকে বুঝতে পারে। কিন্তু মজিদের ষড়যন্ত্রে গ্রামের মানুষই তাতে বাধা হয়ে দাঁড়ায়। ফলে সত্যের পথে থেকেও আক্কাস পরাজিত হয়। • 'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামের মানুষগুলো কুসংস্কারে আচ্ছন্ন ও অশিক্ষিত। ফলে তারা মজিদের ভন্ডামি ও প্রতারণা বুঝতে পারে না। ফলে আক্কাস যে সত্যের পথে আছে সেটিও তারা বোঝে না। এ জন্য তারা মজিদের মিথ্যাকেই বিশ্বাস করে। তাই আক্কাস স্কুল প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ হলেও গ্রামবাসীর সহায়তা না পাওয়ায় মিথ্যাবাদী, প্রতারক মজিদের চক্রান্তের কাছে পরাজিত হয়। তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"উদ্দীপকে উল্লেখকৃত চরিত্রটি দৃঢ়প্রতিজ্ঞ থাকা সত্ত্বেও শেষপর্যন্ত প…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর