শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মকছেদ 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করেন? ব্যাখ্যা কর।

উত্তর: • উদ্দীপকের মকছেদ 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের প্রতিনিধিত্ব করে। • আমাদের সমাজে নানা রকম কুসংস্কার বিদ্যমান। এসব কুসংস্কার মানুষের অজ্ঞতা, অসচেতনতা এবং সামাজিক অবস্থা থেকে জন্ম নেয়। আর কিছু ভন্ড, স্বার্থান্বেষী মানুষ এসবের সুযোগ নিয়ে তাদের স্বার্থ হাসিলে তৎপর থাকে। • উদ্দীপকের মকছেদ চরিত্রটি 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। মকছেদ একজন শিক্ষিত যুবক হওয়ায় গ্রামের কুসংস্কার ও নিরক্ষরতা দূর করে শিক্ষার আলোয় আলোকিত করতে আগ্রহী। কিন্তু রাতারাতি ত্রাণকর্তা বনে যাওয়া স্বার্থান্বেষী মতিন মোল্লার কূটকৌশলের কাছে তার স্বপ্ন অঙ্কুরেই নষ্ট হয়ে যায়। উদ্দীপকের মতো 'লাল-সালু' উপন্যাসেও দেখা যায়- গ্রামের শিক্ষিত যুবক আক্কাস গ্রামবাসীকে কুসংস্কারমুক্ত করতে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু মজিদ নানা কূটকৌশল প্রয়োগ করে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে নস্যাৎ করে দেয়। এদিক থেকে বিবেচনা করলে উদ্দীপকের মকছেদ 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের প্রতিনিধিত্ব করে।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকের মকছেদ 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করেন?…

উদ্দীপক

মকছেদ সোনাকুড় গ্রামের শিক্ষিত যুবক। শহরে লেখাপড়া করলেও তার মনে ছিল সর্বদা গ্রামের মানুষের কল্যাণচিন্তা। অবহেলিত গ্রামের নিরক্ষর ও কুসংস্কারাচ্ছন্ন মানুষকে তিনি শিক্ষিত করতে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চান। প্রথমে মকছেদের সাথে গ্রামের অনেকেই ছিলেন কিন্তু গ্রামের মানুষের কাছে রাতারাতি ত্রাণকর্তা বনে যাওয়া মতিন মোল্লা ও তার অনুগতদের হুমকিধামকিতে তারা পিছিয়ে যান। মকছেদ তার মনোবেদনা নিয়ে শহরে ফিরে যান।

সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর · 2025

উত্তর

• 'লালসালু' উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম হলো- Tree without RootsRoots^{\prime} |

উত্তর

• “বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ”- কথাটি দ্বারা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দিশেহারা মানুষের কাছে ধর্মের প্রতি গভীর বিশ্বাসের বিষয়টিকে বোঝানো হয়েছে। • 'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামের লোকজন অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন, অন্ধ ধর্মবিশ্বাসী। ধর্মব্যবসায়ী মজিদ যা বলে তাই তারা বিশ্বাস করে। গ্রামের মানুষের হাড়ভাঙা পরিশ্রমের সোনালি ফসল প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যায়। অনিশ্চিত ভবিষ্যতের ভাবনায় কৃষকরা ব্যাকুল হয়। খেতের প্রান্তে জড়ো হওয়া লোকজনের কারও মুখে কথা নেই। মজিদকে দেখে কেউ একজন হাহাকার করে ওঠে। তখন মজিদ তাদের বলে- 'খোদার উপর তোয়াক্কল রাখো।' তখন ভাবলেশহীন তাদের দৃষ্টি, দেখে মনে হয়। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।

উত্তর

• উদ্দীপকের মকছেদ 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের প্রতিনিধিত্ব করে। • আমাদের সমাজে নানা রকম কুসংস্কার বিদ্যমান। এসব কুসংস্কার মানুষের অজ্ঞতা, অসচেতনতা এবং সামাজিক অবস্থা থেকে জন্ম নেয়। আর কিছু ভন্ড, স্বার্থান্বেষী মানুষ এসবের সুযোগ নিয়ে তাদের স্বার্থ হাসিলে তৎপর থাকে। • উদ্দীপকের মকছেদ চরিত্রটি 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। মকছেদ একজন শিক্ষিত যুবক হওয়ায় গ্রামের কুসংস্কার ও নিরক্ষরতা দূর করে শিক্ষার আলোয় আলোকিত করতে আগ্রহী। কিন্তু রাতারাতি ত্রাণকর্তা বনে যাওয়া স্বার্থান্বেষী মতিন মোল্লার কূটকৌশলের কাছে তার স্বপ্ন অঙ্কুরেই নষ্ট হয়ে যায়। উদ্দীপকের মতো 'লাল-সালু' উপন্যাসেও দেখা যায়- গ্রামের শিক্ষিত যুবক আক্কাস গ্রামবাসীকে কুসংস্কারমুক্ত করতে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু মজিদ নানা কূটকৌশল প্রয়োগ করে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে নস্যাৎ করে দেয়। এদিক থেকে বিবেচনা করলে উদ্দীপকের মকছেদ 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের প্রতিনিধিত্ব করে।

উত্তর

"গ্রামের মূর্খ, ভন্ড, স্বার্থপর ব্যক্তি ও তার অনুগতদের কারণে অনেক মহৎ উদেশ্যের অপমৃত্যু ঘটে।"- উক্তিটি যথার্থ। • আমাদের চারপাশে মাঝে মাঝে এমন কিছু ব্যক্তিকে দেখা যায় যারা ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য যেকোনো কাজ করতে পারে। নিজেদের প্রভাব-প্রতিপত্তি সমাজে টিকিয়ে রাখতে প্রয়োজনে অন্যের ক্ষতি করতেও পিছপা হয় না। • উদ্দীপকে দেখা যায়, গ্রামের শিক্ষিত যুবক মকছেদ গ্রামের নিরক্ষর ও কুসংস্কারাচ্ছন্ন মানুষকে আলোর পথে নিয়ে আসতে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু এতে মতিন মোল্লার স্বার্থে আঘাত হানায় সেতা হতে দেয় না। • 'লালসালু' উপন্যাসেও অনুরূপ ঘটনার চিত্র পাই। মজিদ নামক এক ভণ্ডপির ব্যক্তিস্বার্থে আঘাতের ভয়ে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে অঙ্কুরেই নষ্ট করে দেয়। আক্কাস ব্যর্থ হয়ে আবার শহরে ফিরে যেতে বাধ্য হয়। এখানে ব্যক্তিস্বার্থ, ভন্ডামি, কুসংস্কারের কাছে একটি মহৎ উদ্দেশ্যের অপমৃত্যু ঘটে। সুতরাং বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথোপযুক্ত।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।