উদ্দীপকের মরিয়ম চরিত্রটি উপন্যাসের কোন চরিত্রের প্রতিরূপ? কীভাবে? তোমার মতামতের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: • উদ্দীপকের মরিয়ম চরিত্রটি উপন্যাসের রহিমা চরিত্রের প্রতিরূপ। • বাঙালি সমাজে নারী প্রতিটি পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য অংশ। সংসারের জন্য একজন নারী দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে থাকে। • উদ্দীপকের মরিয়ম গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে। বিশাল সংসারের সব দায়িত্ব সে একাই পালন করে। তবু তার ক্লান্তি নেই। তবে নিঃসন্তান হওয়াতে মাঝে মাঝে তার নিজেকে একলা মনে হয়। 'লালসালু' উপন্যাসে রহিমাও মজিদের পরিবারের সমস্ত দায়িত্ব একা পালন করেছে। সে তার শক্তি দিয়ে বড় বড় হাঁড়ি এক স্থান থেকে অন্য স্থানে তুলে নিয়ে যায়, গোঁয়ার ধামড়া গাইকেও সে স্বচ্ছন্দে গোয়াল থেকে টেনে বের করে। তবুও তার মধ্যে কোনো ক্লান্তি দেখা যায় না। তবে তার কোনো সন্তান না থাকায় সেও নিজেকে একলা মনে করে। তাই এখানে নিঃসন্দেহে বলা যায়, উদ্দীপকের মরিয়ম চরিত্রটি উপন্যাসের রহিমা চরিত্রের প্রতিরূপ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের মরিয়ম চরিত্রটি উপন্যাসের কোন চরিত্রের প্রতিরূপ? কীভাবে? ত…
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর