শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক এবং 'লালসালু' উপন্যাসে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগকে সফল করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেত? যুক্তিসহ তোমার মতামত দাও।

উত্তর: • ধর্মান্ধতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার মনোভাব নিয়ে যদি উদ্দীপকের এবং 'লালসালু' উপন্যাসের গ্রামবাসীরা এগিয়ে আসত তাহলে লাইব্রেরি এবং স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ সফল হতো বলে আমি মনে করি। • যারা নিজেদের অমূলক স্বার্থ হাসিলের জন্য প্রগতিশীল সমাজ গঠনের ক্ষেত্রে বাধা প্রদান করে তারা দেশ ও দেশের মানুষের শত্রু। স্বার্থান্বেষী সেই অমানুষদের বিরুদ্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা দরকার। • উদ্দীপকের অনিক শহরের কলেজে পড়ে। তবে তার গ্রামের বেশিরভাগ লোকই অশিক্ষিত, ধর্মান্ধ ও কুসংস্কারাচ্ছন্ন। সেই গ্রামে অনিক স্কুল প্রতিষ্ঠা করতে গেল মাতব্বর জলিল মণ্ডল ও ভন্ডপির ছাবেদ আলির কারণে তাকে গ্রামছাড়া করা হয়। 'লালসালু' উপন্যাসের আক্কাসও তার গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করে মানুষদের শিক্ষিত করতে চেয়েছিল। খালেক ব্যাপারী ও ভন্ড মজিদের হস্তক্ষেপে সেই উদ্যোগ ব্যর্থ হয়। • উদ্দীপক ও 'লালসালু' উপন্যাস উভয় ক্ষেত্রেই গ্রামের মানুষগুলো অশিক্ষিত, ধর্মান্ধ ও কুসংস্কারাচ্ছন্ন। তাদেরকে ঠান্ডা মাথায় এগুলোর কুফল বোঝানো যেত। আর সমাজের জলিল, ছাবেদ আলি, খালেক ব্যাপারী ও মজিদেরা যে নিজেদের স্বার্থ হাসিলের জন্য ধর্মের অপব্যাখ্যা দিয়ে স্কুল প্রতিষ্ঠা বন্ধ করতে চায় এ ব্যাপারে ব্যাপক প্রচারণা চালানো যেত। আধুনিক শিক্ষার সুফল ও প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে সচেতন করা যেত। পাশাপাশি এ ব্যাপারে সরকারের সহায়তা নেওয়া গেলে উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগকে সফল করা যেত।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপক এবং 'লালসালু' উপন্যাসে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগকে সফল করতে ক…

উদ্দীপক

পলাশপুর একটি অজপাড়া গাঁ। পাড়ার বেশিরভাগ লোকই অশিক্ষিত, ধর্মান্ধ ও কুসংস্কারাচ্ছন্ন। সেই গ্রামের ছেলে অনিক শহরের কলেজে পড়ে। গ্রামের অশিক্ষিত মানুষকে শিক্ষিত করে তুলতে সে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। গ্রামে সভা বসলে মাতব্বর জলিল মণ্ডল ও ভণ্ডপির ছাবেদ আলী গ্রামে কোরআন শিক্ষার জন্য মক্তব গড়তে চায়। অনিক এর প্রতিবাদ করলে তাকে গ্রামছাড়া করা হয়।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025

উত্তর

. ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টের নাম মতলুব খাঁ।

উত্তর

• "খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সাথে।"- এ কথা দ্বারা তাহের-কাদেরের বাপের চলে যাওয়ায় তাদের মায়ের চুপচাপ থাকার বিষয়টিকে নির্দেশ করা হয়েছে। • 'লালসালু' উপন্যাসে মজিদের চক্রান্তে তাহের-কাদেরের বাপকে নিজ মেয়ের কাছে অপমানিত হতে হয়। এতে তার আত্মসম্মানে আঘাত লাগে। বাবা হয়ে মেয়ের কাছে ক্ষমা চাইবে এ লজ্জা সে সহ্য করতে না পেরে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। তার চলে যাওয়ার ফলে তার স্ত্রী একা ও নিঃসঙ্গ হয়ে পড়ে। প্রতিপক্ষ স্বামীনা থাকায় এখন সে আর ঝগড়া করে না, কারণ তার ঝগড়া করার সঙ্গী নেই। এটা বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

উত্তর

• উদ্দীপকের অনিক 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রকে প্রতিনিধিত্ব করে। • সমাজের প্রভাবশালীরা যেকোনোভাবেই সর্বসাধারণের ওপর নিজেদের প্রভাব টিকিয়ে রাখতে চায়। এজন্য তারা অনেক সময় গর্হিত কাজ করতেও পিছপা হন না। • উদ্দীপকের অনিক তার গ্রামের অশিক্ষিত মানুষকে শিক্ষিত করে তুলতে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। পরে গ্রামের সভায় মাতব্বর জলিল মণ্ডল ও ভণ্ডপির ছাবেদ আলি গ্রামে কোরআন শিক্ষার জন্য মক্তব গড়তে চায়। একইভাবে 'লালসালু' উপন্যাসের শিক্ষিত যুবক আক্কাসও গ্রামবাসীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। কিন্তু গ্রামের মানুষ শিক্ষিত হলে মজিদের প্রভাব ক্ষুণ্ণ হতে পারে। তাই মজিদ আক্কাসের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে এবং তার স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে নস্যাৎ করে দেয়। এদিক থেকে উদ্দীপকের অনিকের সঙ্গে 'লালসালু' উপন্যাসের আক্কাসের মিল রয়েছে।

উত্তর

• ধর্মান্ধতার শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার মনোভাব নিয়ে যদি উদ্দীপকের এবং 'লালসালু' উপন্যাসের গ্রামবাসীরা এগিয়ে আসত তাহলে লাইব্রেরি এবং স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ সফল হতো বলে আমি মনে করি। • যারা নিজেদের অমূলক স্বার্থ হাসিলের জন্য প্রগতিশীল সমাজ গঠনের ক্ষেত্রে বাধা প্রদান করে তারা দেশ ও দেশের মানুষের শত্রু। স্বার্থান্বেষী সেই অমানুষদের বিরুদ্ধে আমাদের সবার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা দরকার। • উদ্দীপকের অনিক শহরের কলেজে পড়ে। তবে তার গ্রামের বেশিরভাগ লোকই অশিক্ষিত, ধর্মান্ধ ও কুসংস্কারাচ্ছন্ন। সেই গ্রামে অনিক স্কুল প্রতিষ্ঠা করতে গেল মাতব্বর জলিল মণ্ডল ও ভন্ডপির ছাবেদ আলির কারণে তাকে গ্রামছাড়া করা হয়। 'লালসালু' উপন্যাসের আক্কাসও তার গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করে মানুষদের শিক্ষিত করতে চেয়েছিল। খালেক ব্যাপারী ও ভন্ড মজিদের হস্তক্ষেপে সেই উদ্যোগ ব্যর্থ হয়। • উদ্দীপক ও 'লালসালু' উপন্যাস উভয় ক্ষেত্রেই গ্রামের মানুষগুলো অশিক্ষিত, ধর্মান্ধ ও কুসংস্কারাচ্ছন্ন। তাদেরকে ঠান্ডা মাথায় এগুলোর কুফল বোঝানো যেত। আর সমাজের জলিল, ছাবেদ আলি, খালেক ব্যাপারী ও মজিদেরা যে নিজেদের স্বার্থ হাসিলের জন্য ধর্মের অপব্যাখ্যা দিয়ে স্কুল প্রতিষ্ঠা বন্ধ করতে চায় এ ব্যাপারে ব্যাপক প্রচারণা চালানো যেত। আধুনিক শিক্ষার সুফল ও প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে সচেতন করা যেত। পাশাপাশি এ ব্যাপারে সরকারের সহায়তা নেওয়া গেলে উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগকে সফল করা যেত।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।