"উদ্দীপকের ঘটনা 'লালসালু' উপন্যাসের হুবহু প্রতিচ্ছবি নয়, সমগ্র উপন্যাসের বিষয়বস্তুর ইঙ্গিতবহনকারী মাত্র।"- উক্তিটি 'লালসালু' উপন্যাসের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: • "উদ্দীপকের ঘটনা 'লালসালু' উপন্যাসের হুবহু প্রতিচ্ছবি নয়, সমগ্র উপন্যাসের বিষয়বস্তুর ইঙ্গিত বহনকারী মাত্র।"- মন্তব্যটি যথার্থ। • আমাদের সমাজে কিছু স্বার্থবাদী মানুষ আছে যারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য অন্যের ক্ষতি করে। নিজেদের অস্তিত্ব রক্ষাকেই তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে। • উদ্দীপকে গফুর মিয়ার সংসারে তার স্ত্রী মরিয়মের অক্লান্ত পরিশ্রমের দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকের ঘটনা 'লালসালু' উপন্যাসের মজিদ ও তার প্রথম স্ত্রী রহিমার সংসারের দিকটিকে নির্দেশ করে। মজিদের সংসারে রহিমা দিন-রাত হাড়ভাঙা পরিশ্রম করেছে। যা উদ্দীপকের ঘটনাটির সঙ্গে মিলে যায়। তবে এই দিকটি 'লালসালু' উপন্যাসের বিষয়গুলোর সামান্য একটি অংশকে ধারণ করে। কেননা উক্ত উপন্যাসের বিষয়বস্তু আরও ব্যাপক ও বিস্তৃত। • 'লালসালু' উপন্যাসের বিষয় ও ঘটনায় রয়েছে যুগ যুগ ধরে শেকড় গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব সৃষ্টিকারী মজিদ। মহব্বতনগর গ্রামে সে সহায়-সম্বলহীন অবস্থায় প্রবেশ করলেও নিজের কূটকৌশল ও প্রতারণার জাল বিছিয়ে গ্রামবাসীকে ঠকিয়ে নিজের অবস্থার উন্নতি করে। শিক্ষিত ছেলে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার সে বিরোধিতা করে নিজের প্রভাব ক্ষুণ্ণ হওয়ার ভয়ে। প্রভাবশালী খালেক ব্যাপারী ও মূর্খ গ্রামবাসী তার এই বিরোধিতায় মদদ জোগায়। এসব আলোচনা উদ্দীপকে নেই। তাই বলা যায়, আলোচ্য মন্তব্যটি যথার্থ।"
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"উদ্দীপকের ঘটনা 'লালসালু' উপন্যাসের হুবহু প্রতিচ্ছবি নয়, সমগ্র উপন্…
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর