উদ্দীপকের অনিক 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রকে প্রতিনিধিত্ব করে? বর্ণনা কর।
উত্তর: • উদ্দীপকের অনিক 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রকে প্রতিনিধিত্ব করে। • সমাজের প্রভাবশালীরা যেকোনোভাবেই সর্বসাধারণের ওপর নিজেদের প্রভাব টিকিয়ে রাখতে চায়। এজন্য তারা অনেক সময় গর্হিত কাজ করতেও পিছপা হন না। • উদ্দীপকের অনিক তার গ্রামের অশিক্ষিত মানুষকে শিক্ষিত করে তুলতে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। পরে গ্রামের সভায় মাতব্বর জলিল মণ্ডল ও ভণ্ডপির ছাবেদ আলি গ্রামে কোরআন শিক্ষার জন্য মক্তব গড়তে চায়। একইভাবে 'লালসালু' উপন্যাসের শিক্ষিত যুবক আক্কাসও গ্রামবাসীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। কিন্তু গ্রামের মানুষ শিক্ষিত হলে মজিদের প্রভাব ক্ষুণ্ণ হতে পারে। তাই মজিদ আক্কাসের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে এবং তার স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে নস্যাৎ করে দেয়। এদিক থেকে উদ্দীপকের অনিকের সঙ্গে 'লালসালু' উপন্যাসের আক্কাসের মিল রয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের অনিক 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রকে প্রতিনিধিত্ব করে? ব…
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর