“ফিরোজার সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত।”- কীভাবে? বিশ্লেষণ কর।
উত্তর: • "ফিরোজার সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত”- মন্তব্যটি যথার্থ বলেই আমি মনে করি। • যেকোনো নারীই মাতৃত্বের স্বাদ পেতে চায়। কিন্তু এমন অনেক নারী আছেন যারা দুর্ভাগ্যবশত, মা হতে পারেন না। তাদের অনেকেই অন্যের সন্তানকে ভালোবেসে মাতৃত্বের বাসনা পূর্ণ করেন। আবার অনেকে সেই সুযোগ থেকেও বঞ্চিত হন। • উদ্দীপকের ফিরোজা একজন কৃষানি। বিয়ের পর দীর্ঘ সময় কেটে গেলেও দুর্ভাগ্যক্রমে তিনি মা হতে পারেননি। তবে তার এই মনঃকষ্টের কথা তার স্বামী শাহজাহান ভালো করেই জানেন। কেননা, তিনিও একই কষ্টের ভাগীদার। তবে এ নিয়ে তারা চিন্তিত নন। তাদের সুখী সংসার আলো করে একদিন সন্তান আসবে- এই প্রত্যাশায় শাহজাহান দম্পতির দিন কাটে। • 'লালসালু' উপন্যাসের অন্যতম চরিত্র রহিমা নিঃসন্তান। তাই মজিদ দ্বিতীয় বিয়ে করার পর অল্পবয়সি জমিলাকে দেখে তার মনে মাতৃভাব জাগে এবং সে তাকে মাতৃস্নেহেই আগলে রাখতে চায়। বস্তুত সতিন জমিলাকে কেন্দ্র করেই তার মাতৃহৃদয় যেন পূর্ণতা লাভ করে। পক্ষান্তরে উদ্দীপকের ফিরোজা মাতৃহীন হলেও রহিমার মতো কাউকে তিনি সন্তান-স্নেহে আগলে রাখার সুযোগ পাননি। ফলে অনাগত সন্তানের আশায় তাকে অপেক্ষমাণ থাকতে হয়। এ বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ অর্থবহ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
“ফিরোজার সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর