"উদ্দীপকের মামুন চরিত্রটি 'লালসালু' উপন্যাসের অপূর্ণ একটি সম্ভাবনার বাস্তব প্রতিফলন"- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: • "উদ্দীপকের মামুন চরিত্রটি 'লালসালু' উপন্যাসের অপূর্ণ একটি সম্ভাবনার বাস্তব প্রতিফলন।"- মন্তব্যটি যথার্থ। • সমাজে কিছু মানুষ আছেন যারা সমাজের কল্যাণে আত্মনিয়োগ করেন, আবার কিছু মানুষ নিজেদের স্বার্থে সমাজের অমঙ্গল ডেকে আনে। • উদ্দীপকের মামুন একজন শিক্ষিত ও সমাজসচেতন মানুষ। সে মহৎ স্বপ্নের তাড়নায় নিজ গ্রামে একটি সরকার অনুমোদিত স্কুল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। গ্রামের চেয়ারম্যান ও মুরব্বিদের সহায়তার মামুনের স্বপ্ন এগিয়ে চলে। তাই গ্রামের মানুষের কাছে সে এখন আদর্শ। আর 'লালসালু" উপন্যাসে আক্কাস একজন শিক্ষিত ছেলে। সে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। গ্রামবাসী যাতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে ধর্মব্যবসায়ী মজিদের মাজারকেন্দ্রিক পশ্চাৎপদ জীবনধারা থেকে সরে যেতে না পারে, সেজন্য মজিদ আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ভেঙে দেয়। • 'লালসালু' উপন্যাসে আক্কাস স্কুল প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখলেও তা সফল হয়নি। আর শিক্ষার প্রসারতার কথা ভেবে উদ্দীপকের মামুন স্কুল প্রতিষ্ঠা করেছে। যদিও আক্কাসকে কেউ সহযোগিতা করেনি বরং বাধা প্রদান করেছে। এক্ষেত্রে উদ্দীপকের মামুন তার স্কুল প্রতিষ্ঠা করতে কোনো বাধার সম্মুখীন হয়নি; বরং গ্রামের চেয়ারম্যান ও বয়োজ্যেষ্ঠ লোকেরা তাকে সহযোগিতা করেছে। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"উদ্দীপকের মামুন চরিত্রটি 'লালসালু' উপন্যাসের অপূর্ণ একটি সম্ভাবনার…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর