উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট উপন্যাসের বৈসাদৃশ্য নিরূপণ কর।
উত্তর: • উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট উপন্যাস তথা 'লালসালু' উপন্যাসের বৈসাদৃশ্য মূলত উদ্দীপকের বহিপীর এবং 'লালসালু' উপন্যাসের মজিদের কর্মের মধ্যে নিহিত। • যুগ যুগ ধরে শিকড় গাড়া অন্ধবিশ্বাস ও কুসংস্কারাচ্ছন্ন মানুষদের মধ্যে আবির্ভাব ঘটে একধরনের স্বার্থান্বেষী ধর্মব্যবসায়ীর। যারা সাধারণ মানুষের দুর্বলতাকে পুঁজি করে তাদেরকেই শোষণ করে নিজেদের স্বার্থ হাসিল করে। • উদ্দীপকে অত্যন্ত ধূর্ত প্রকৃতির বহিপীরের কথা তুলে ধরা হয়েছে, যে অশিক্ষিত সাধারণ মানুষের অশিক্ষা, কুসংস্কার ও ধর্মবিশ্বাসকে পুঁজি করে নিজের স্বার্থসিদ্ধি করে। সে সারা বছর ধর্মভীরু মুরিদদের বাড়ি বাড়ি ভ্রমণ করে অর্থ-সম্পদ সংগ্রহ করে। 'লালসালু' উপন্যাসে ভণ্ড ধর্মব্যবসায়ী মজিদ এই বহিপীরের মতো ধর্মব্যবসায়ী হলেও সে মুরিদদের বাড়ি বাড়ি ভ্রমণ করে না। তার আস্তনা ও শক্তির কেন্দ্র একটি পরিত্যক্ত কবর তথা মাজার। তাই বলা যায়, উদ্দীপকের সঙ্গে 'লালসালু' উপন্যাসের বৈসাদৃশ্য মূলত দুই ধর্মব্যবসায়ীর পরিচালিত কর্মের ক্ষেত্রে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট উপন্যাসের বৈসাদৃশ্য নিরূপণ কর।
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর