উদ্দীপকে উল্লিখিত চেয়ারম্যান ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ভূমিকা 'লালসালু' উপন্যাসের কোন ঘটনাংশের 'সাদৃশ্য বা বৈসাদৃশ্য?-আলোচনা কর।
উত্তর: • উদ্দীপকের চেয়ারম্যান ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ভূমিকা 'লালসালু' উপন্যাসের আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্নের দিক থেকে সাদৃশ্য থাকলেও স্বপ্নটি বাস্তবায়িত না হওয়ার দিক থেকে বৈসাদৃশ্যপূর্ণ। • আমাদের সমাজে কিছু স্বার্থান্বেষী মানুষ ধর্মকে অপব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে। শিক্ষিত সমাজ, সচেতন ব্যক্তির কল্যাণমূলক কর্মকান্ডও তাদের ষড়যন্ত্রের কাছে ব্যর্থ হয়ে যায়। • উদ্দীপকের মামুন প্রগতিশীল চিন্তাভাবনার অধিকারী একজন শিক্ষিত যুবক। সে নিজের চেষ্টায় একটি স্কুল প্রতিষ্ঠা করে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করে। সে নিজের স্বপ্নকে সফল করার জন্য গ্রামের চেয়ারম্যান ও বয়োজ্যেষ্ঠদের সহায়তায় পেয়েছে। অন্যদিকে 'লালসালু' উপন্যাসে শিক্ষিত যুবক আক্কাস গ্রামে স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। গ্রামের ভন্ড ধর্মব্যবসায়ী মজিদ ও ধর্মান্ধ প্রভাবশালী ব্যক্তিরা আক্কাসকে স্কুল প্রতিষ্ঠা করতে দেয়নি। অত্যন্ত সুকৌশলে মজিদ সেই চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। উদ্দীপকে উল্লিখিত চেয়ারম্যান ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ভূমিকা 'লালসালু' উপন্যাসের আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্নের দিক থেকে সাদৃশ্য থাকলেও স্বপ্নটি বাস্তবায়িত না হওয়ার দিক থেকে বৈসাদৃশ্য।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত চেয়ারম্যান ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের ভূমিকা 'লালসাল…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর