শেয়ারFacebookWhatsApp

"ঘটনাগত সাদৃশ্য থাকলেও উদ্দীপকের ইমাম সাহেবের তুলনায় 'লালসালু' উপন্যাসের মজিদের উদ্দেশ্য সুদূরপ্রসারী”- উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর: • "ঘটনাগত সাদৃশ্য থাকলেও উদ্দীপকের ইমাম সাহেবের তুলনায় 'লালসালু' উপন্যাসের মজিদের উদ্দেশ্য সুদূরপ্রসারী"- উক্তিটি যথার্থ। • সমাজের কিছু মানুষ সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস ও আবেগকে কাজে লাগিয়ে প্রতারণা করে। তারা অনেক সময় কৌশলে মানুষের বিশ্বাস অর্জন করে তাদের ওপর প্রভাব বিস্তার করে। • উদ্দীপকের সুজন একজন উচ্চশিক্ষিত যুবক। গ্রামের অন্ধবিশ্বাসে আচ্ছন্ন মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করতে সে স্কুল প্রতিষ্ঠা করে। পাঠদানের পাশাপাশি গ্রামের যুবসমাজকেও নানা গঠনমূলক কাজে উৎসাহ দেয়। এতে তার গ্রামের ইমাম সাহেবও সানন্দে গ্রহণ করেন বিষয়টিকে এবং তাকে সমর্থন দেন। কিন্তু 'লালসালু' উপন্যাসের মজিদ ছিল ইমাম সাহেবের থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। • 'লালসালু' উপন্যাসের মজিদ একজন শঠ, প্রতারক, ভন্ডপির। ব্যক্তিস্বার্থকে সর্বাগ্রে স্থান দেওয়া এই ব্যক্তি জানে গ্রামে স্কুল প্রতিষ্ঠিত হলে মানুষ সচেতন হয়ে যাবে, তার প্রভাব-প্রতিপত্তি ক্ষুণ্ণ হবে। তাই সে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যেকোনো কাজ করতেই প্রস্তুত ছিল। তাই আক্কাস গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চাইলে মজিদ তাতে বাধা দেয়। তাকে ধর্মীয় দিক থেকে আঘাত করে, যাতে অন্যরাও আবেগাপ্লুত হয়ে মজিদকেই সমর্থন করে। আর আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। এসবের পেছনে মজিদের উদ্দেশ্য ছিল যে, প্রচলিত বিশ্বাসের কাঠামো ও প্রথাবদ্ধ জীবনধারাকে সে টিকিয়ে রাখতে চায়, কিন্তু উদ্দীপকের ইমাম সাহেব তা চাননি। তাই প্রশ্নোক্ত উক্তিটি যথোপযুক্ত হয়েছে।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

"ঘটনাগত সাদৃশ্য থাকলেও উদ্দীপকের ইমাম সাহেবের তুলনায় 'লালসালু' উপন্…

উদ্দীপক

নানা অন্ধবিশ্বাস ও কুসংস্কারাচ্ছন্ন গ্রামের ছেলে সুজন গ্রামকে শিক্ষার আলোয় আলোকিত করার স্বপ্ন দেখে এবং সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পড়া শেষে গ্রামে ফিরে বাবার সহযোগিতায় স্কুল প্রতিষ্ঠা করে। সে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি অবসর সময়ে গ্রামের যুবসমাজকে নানা গঠনমূলক কাজে উৎসাহ দেয়। তাদের সুন্দর আগামীর স্বপ্ন দেখায়। আর তার এ কাজকে গ্রামের ইমাম সাহেব সমর্থন করলে অন্যরাও তাকে সমর্থন দিতে শুরু করে। ধীরে ধীরে জ্ঞানের আলোয় আলোকিত হয়ে ওঠে জলদিয়া গ্রাম।

সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

'লালসালু' উপন্যাস ১৯৪৮ সালে প্রথম প্রকাশিত হয়।

উত্তর

• মোদাচ্ছের পিরের মাজারকে কেন্দ্র করে ধর্মব্যবসায় টিকিয়ে রাখতে মজিদ আওয়ালপুরে গিয়েছিল। • আওয়ালপুর এলাকায় এক পিরের আগমন ঘটায় মজিদের মনে আশঙ্কা দেখা দেয়। এরই মধ্যে অনেকে সেই পিরের কাছে যাতায়াত শুরু করে। মজিদের সবচেয়ে বড় আশঙ্কা একবার তার প্রতি কারও অবিশ্বাস বা সন্দেহ দেখা দিলে তা ক্রমান্বয়ে ছড়িয়ে পড়তে পারে। মহব্বতনগরের লোকেরা তাকে যেভাবে মান্য করে, তা যদি তারা আর না করে; যদি তারা তার ভণ্ডামি-প্রতারণা ধরে ফেলে- এসব ভাবনা থেকেই মজিদ আওয়ালপুরে যায়। সে চায় তার ধর্মব্যবসায় টিকিয়ে রাখতে।

উত্তর

• উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাসের স্কুল প্রতিষ্ঠার প্রচেষ্টার দিক দিয়ে সাদৃশ্য রয়েছে। • মানবজীবনে শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। এটি ব্যক্তিগত, সামাজিক ও জাতিগত উন্নয়নের জন্য অপরিহার্য অংশ। শিক্ষা মানুষের চিন্তাশক্তি ও সক্ষমতা বৃদ্ধি করে। • উদ্দীপকে দেখা যায়, সমাজের অন্ধবিশ্বাস ও কুসংস্কারাচ্ছন্ন গ্রামকে আলোকিত করতে সুজন স্বপ্ন দেখেছে। নিজে উচ্চশিক্ষা গ্রহণ করে গ্রামবাসীর জন্যও স্কুল প্রতিষ্ঠা করেছে। সুজনের এই সাহসী উদ্যোগ গ্রামবাসীর জীবনে আশীর্বাদ হয়ে ধরা দেয়। ফলে ধীরে ধীরে হলদিয়া গ্রাম জ্ঞানের আলোয় আলোকিত হয়ে ওঠে। 'লালসালু' উপন্যাসেও দেখা যায়, গ্রামের মানুষ অনেক বেশি কুসংস্কারাচ্ছন্ন। তারা যেকোনো সমস্যায় পিরের কাছে সাহায্য প্রার্থনা করে। গ্রামের মানুষদের এই অজ্ঞতা থেকে মুক্ত করে সচেতন ও সমৃদ্ধিশালী করার জন্য আক্কাস গ্রামে স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এভাবেই উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাসের কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে।

উত্তর

• "ঘটনাগত সাদৃশ্য থাকলেও উদ্দীপকের ইমাম সাহেবের তুলনায় 'লালসালু' উপন্যাসের মজিদের উদ্দেশ্য সুদূরপ্রসারী"- উক্তিটি যথার্থ। • সমাজের কিছু মানুষ সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস ও আবেগকে কাজে লাগিয়ে প্রতারণা করে। তারা অনেক সময় কৌশলে মানুষের বিশ্বাস অর্জন করে তাদের ওপর প্রভাব বিস্তার করে। • উদ্দীপকের সুজন একজন উচ্চশিক্ষিত যুবক। গ্রামের অন্ধবিশ্বাসে আচ্ছন্ন মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করতে সে স্কুল প্রতিষ্ঠা করে। পাঠদানের পাশাপাশি গ্রামের যুবসমাজকেও নানা গঠনমূলক কাজে উৎসাহ দেয়। এতে তার গ্রামের ইমাম সাহেবও সানন্দে গ্রহণ করেন বিষয়টিকে এবং তাকে সমর্থন দেন। কিন্তু 'লালসালু' উপন্যাসের মজিদ ছিল ইমাম সাহেবের থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। • 'লালসালু' উপন্যাসের মজিদ একজন শঠ, প্রতারক, ভন্ডপির। ব্যক্তিস্বার্থকে সর্বাগ্রে স্থান দেওয়া এই ব্যক্তি জানে গ্রামে স্কুল প্রতিষ্ঠিত হলে মানুষ সচেতন হয়ে যাবে, তার প্রভাব-প্রতিপত্তি ক্ষুণ্ণ হবে। তাই সে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে যেকোনো কাজ করতেই প্রস্তুত ছিল। তাই আক্কাস গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চাইলে মজিদ তাতে বাধা দেয়। তাকে ধর্মীয় দিক থেকে আঘাত করে, যাতে অন্যরাও আবেগাপ্লুত হয়ে মজিদকেই সমর্থন করে। আর আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। এসবের পেছনে মজিদের উদ্দেশ্য ছিল যে, প্রচলিত বিশ্বাসের কাঠামো ও প্রথাবদ্ধ জীবনধারাকে সে টিকিয়ে রাখতে চায়, কিন্তু উদ্দীপকের ইমাম সাহেব তা চাননি। তাই প্রশ্নোক্ত উক্তিটি যথোপযুক্ত হয়েছে।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।