সাধারণ মানুষের অজ্ঞতা ও কুসংস্কারকে পুঁজি করেই 'লালসালু'র মজিদ এবং উদ্দীপকের কফিল উদ্দীনরা নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটায়- ব্যাখ্যা কর।
উত্তর: • সাধারণ মানুষের অজ্ঞতা ও কুসংস্কারকে পুঁজি করেই 'লালসালু'র মজিদ এবং উদ্দীপকের কফিল উদ্দীনরা নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটায়- মন্তব্যটি যথোপযুক্ত। • সমাজের কিছু অসাধু লোক তাদের নিজেদের ব্যক্তিস্বার্থ রক্ষার জন্য সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে থাকে। সাধারণত তারা মানুষকে এমন কিছু প্রতিশ্রুতি দেয়, যা বাস্তবিক বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ভ্রান্ত। • উদ্দীপকের কফিল উদ্দীন ভাগ্যান্বেষণে ঘুরতে ঘুরতে ইছাপুরা গ্রামে এসে উপস্থিত হয়। সে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি বটগাছের উঁচু ঢিবিতে ধ্যানমগ্নতার ভঙ্গিতে বসে থাকে। দীর্ঘ সময় পর জানা যায় সে স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে এই গ্রামের মানুষের সমস্যা সমাধানের জন্য এসেছে। অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন গ্রামবাসী তার কথা বিশ্বাস করে নেয়। কফিল উদ্দীন, হয়ে ওঠে প্রভাবশালী ধর্মব্যবসায়ী। 'লালসালু' উপন্যাসের মজিদও একই কাজ করেছিল। • 'লালসালু' উপন্যাসের মজিদ একজন ভণ্ডামি, শঠতা, প্রতারণা ও অন্ধবিশ্বাসের প্রতীক। মতিগঞ্জের সড়কের ওপর সে দীর্ঘক্ষণ মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করে। গ্রামবাসীকে মোদাচ্ছের পিরের কথা বলে ভয় দেখায়। অন্ধবিশ্বাসে আচ্ছন্ন মানুষ মজিদের প্রতারণা বুঝতে পারে না। তাকে মহান পির হিসেবে শ্রদ্ধা করে। এভাবে একসময় মজিদ হয়ে ওঠে গ্রামের কর্তাব্যক্তি। এসব বিবেচনায় বলা যায়, 'লালসালু' উপন্যাসের মজিদের সাথে উদ্দীপকের কফিল উদ্দীনের উদ্দেশ্য ও কর্মকান্ড একই রকম। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
সাধারণ মানুষের অজ্ঞতা ও কুসংস্কারকে পুঁজি করেই 'লালসালু'র মজিদ এবং …
উদ্দীপক
সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর