"উদ্দীপকের মাতব্বর ও তার লোকজন এবং 'লালসালু' উপন্যাসের মজিদ অভিন্ন চেতনার অনুসারী।"- মূল্যায়ন কর।
উত্তর: • "উদ্দীপকের মাতব্বর ও তার লোকজন এবং 'লালসালু' উপন্যাসের মজিদ অভিন্ন চেতনার অনুসারী।"- মন্তব্যটি যথার্থ। • সমাজে অনেক মানুষ রয়েছে যারা আপন স্বার্থের জন্য যেকোনো গর্হিত কাজ করতে পারে। তাদের কাছে নৈতিকতা, মূল্যবোধের চেয়ে স্বার্থোদ্ধার বা অস্তিত্ব রক্ষাই বড় বিষয়। • উদ্দীপকের মাতব্বর ও তার লোকজন অন্যায়ভাবে সমাজের নিরীহ লোকদের ওপর প্রভাব বিস্তার করে। নিজেদের ক্ষমতা ও অস্তিত্ব টিকিয়ে রাখতে অসহায় পরিবারকে একঘরে করে দেয়। এমনকি তাদের চলার রাস্তাও বন্ধ করে দেয়। অপরদিকে 'লালসালু' উপন্যাসে মজিদ এবং সমাজের বিত্তশালীরা মিলে দুদু মিয়াকে তার মেয়ের কাছে মাফ চাওয়ানোর মাধ্যমে বৃদ্ধকে অপমান করা হয়। লোকটি এ কারণে নিরুদ্দেশ হয়ে যায়। এতে গ্রামের মাতব্বর গোছের লোকেরাও মজিদের সঙ্গ দেয়। • 'লালসালু' উপন্যাসে মজিদ সমাজে টিকে থাকার জন্য সমাজের অসহায় শ্রেণির ওপর শোষণ ও শাসন করে। উদ্দীপকের মাতব্বরও নিজের জেদের কারণে একটি পরিবারকে সমাচ্যুত করে। তাই বলা যায়, উদ্দীপকের মাতব্বর ও তার লোকজন এবং 'লালসালু' উপন্যাসের মজিদ অভিন্ন চেতনার অনুসারী।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"উদ্দীপকের মাতব্বর ও তার লোকজন এবং 'লালসালু' উপন্যাসের মজিদ অভিন্ন …
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর