'লালসালু' উপন্যাসের মজিদ যদি উদ্দীপকের জোয়ারদার মিয়ার মতো হতো তবে ধর্মের নামে ভণ্ডামি লোপ পেত।- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: • 'লালসালু' উপন্যাসের মজিদ যদি উদ্দীপকের জোয়ারদার মিয়ার মতো হতো তবে ধর্মের নামে ভণ্ডামি লোপ পেত। মন্তব্যটি যথার্থ। • সমাজের প্রগতিশীল মানুষেরা সামাজিক অসংগতি নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লেখালেখি করেন। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে তাদের এমন সচেতনতা সৃষ্টির উদ্যোগ বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। • উদ্দীপকের জোয়ারদার মিয়া একজন সৎ ও আদর্শবান ব্যক্তি। তার মধ্যে ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার কোনো কুমতলব আমরা দেখি না। তিনি চাইলেই তা করতে পারতেন। কারণ মসজিদের ইমাম হওয়ার সুবাদে তিনি সকলের প্রিয়পাত্র। অথচ গ্রামের লোকজন অসুখ-বিসুখে পড়লে তিনি ঝাড়ফুঁক, পানিপড়া এসবের পরিবর্তে তাদের অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পরামর্শ দেন। 'লালসালু' উপন্যাসের মজিদ যদি জোয়ারদার সাহেবের মতো আদর্শবান মৌলভি হতো তাহলে তার হাতে গ্রামের সহজ-সরল মানুষজন প্রতারিত হতো না। • 'লালসালু' উপন্যাসের বিষয় ও ঘটনায় রয়েছে যুগ যুগ ধরে শেকড় গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব সৃষ্টিকারী মজিদ। সে মাজার প্রতিষ্ঠা করে, মাজারকে কেন্দ্র করে ধর্মব্যাবসা করে, মানুষকে ঠকিয়ে নিজের অবস্থার উন্নতি করে। মজিদ যদি উদ্দীপকের জোয়ারদার মিয়ার মতো সৎ ও আদর্শবান ব্যক্তি হতো তাহলে এসব কিছুই হতো না। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
'লালসালু' উপন্যাসের মজিদ যদি উদ্দীপকের জোয়ারদার মিয়ার মতো হতো তবে ধ…
উদ্দীপক
সিলেট সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর