শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের টেকনাফ অঞ্চলের ঘটনাটির সাথে 'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? কেন?

উত্তর: • উদ্দীপকের টেকনাফ অঞ্চলের ঘটনাটির সঙ্গে 'লালসালু' উপন্যাসের হাসুনির মায়ের বাবা অর্থাৎ দুদু মিঞাকে সমাজে বিচারের মাধ্যমে অপমান করে মজিদ ও সমাজের প্রভাবশালীদের অস্তিত্ব টিকিয়ে রাখার সাদৃশ্য রয়েছে। • জগতে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে চায় না। ছলে-বলে-কৌশলে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান দৃঢ় করতে চায়। • উদ্দীপকে টেকনাফ অঞ্চলের এক গ্রামের মাতব্বর পরিবারকে। ছেলের বিয়েতে দাওয়াত না করায় তাদেরকে সমাজচ্যুত করা হয়। এমনকি অসহায় গরিব পরিবারটিকে একঘরে করা হয়। অসহায় গরিব বলে তাদের চলার রাস্তাও বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে 'লালসালু' উপন্যাসে দুদু মিঞা তার মেয়েকে শাসন করলে তা নিয়ে সমাজে বিচার বসে। মজিদ ও সমাজের মাতব্বর গোছের লোকেরা মেয়েকে মারার অপরাধে সমাজের সবার সামনে মেয়ের কাছে মাফ চাইতে বললে সে বাড়িতে চলে আসে। দু'দিন পর মেয়ের কাছে মাফ চেয়ে নিরুদ্দেশ হয়ে যায়। এভাবে উদ্দীপকের ঘটনার সঙ্গে 'লালসালু' উপন্যাসের এ ঘটনার সাদৃশ্য রয়েছে।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকের টেকনাফ অঞ্চলের ঘটনাটির সাথে 'লালসালু' উপন্যাসের কোন ঘটনার…

উদ্দীপক

বাংলাদেশের টেকনাফ অঞ্চলের এক গ্রামের গরিব অসহায় পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে। কারণ, ওই বাড়ির ছেলের বিয়েতে গ্রামের মাতব্বর পরিবারকে দাওয়াত করা হয়নি। এ কারণেই খেপে যায় মাতব্বর ও তার লোকজন। সভা করে একঘরে করে দেয় সেই গরিব পরিবারটিকে। পরিবারের লোকদের বাইরে যাওয়ার রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

সিলেট সরকারি কলেজ · 2025

উত্তর

'লালসালু' উপন্যাসে সাত ছেলের বাপের নাম দুদু মিঞা।

উত্তর

• মজিদ আক্কাসকে স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেয়। গ্রামবাসী শিক্ষার আলো থেকে দূরে রাখার জন্য। • 'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামের মোদাব্বের মিঞার ছেলে আক্কাস শিক্ষিত যুবক। সে নিজের গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। ওই গ্রামের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ধর্মব্যবসায়ী মজিদ তা চায় না। এ বিষয়ে এক সভার আয়োজন করে আক্কাসকে ডাকা হয়। মজিদ আক্কাস মুসলমান হয়েও দাড়ি না রাখার কারণ জানতে চায়। মূলত আক্কাস স্কুল প্রতিষ্ঠা করলে গ্রামবাসী শিক্ষার আলোয় আলোকিত হয়ে মজিদের মাজারকেন্দ্রিক ধর্ম ব্যাবসার ক্ষতি হতে পারে সেই ভয়ে মজিদ আক্কাসকে স্কুল প্রতিষ্ঠায় বাধা দেয়।

উত্তর

• উদ্দীপকের টেকনাফ অঞ্চলের ঘটনাটির সঙ্গে 'লালসালু' উপন্যাসের হাসুনির মায়ের বাবা অর্থাৎ দুদু মিঞাকে সমাজে বিচারের মাধ্যমে অপমান করে মজিদ ও সমাজের প্রভাবশালীদের অস্তিত্ব টিকিয়ে রাখার সাদৃশ্য রয়েছে। • জগতে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে চায় না। ছলে-বলে-কৌশলে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান দৃঢ় করতে চায়। • উদ্দীপকে টেকনাফ অঞ্চলের এক গ্রামের মাতব্বর পরিবারকে। ছেলের বিয়েতে দাওয়াত না করায় তাদেরকে সমাজচ্যুত করা হয়। এমনকি অসহায় গরিব পরিবারটিকে একঘরে করা হয়। অসহায় গরিব বলে তাদের চলার রাস্তাও বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে 'লালসালু' উপন্যাসে দুদু মিঞা তার মেয়েকে শাসন করলে তা নিয়ে সমাজে বিচার বসে। মজিদ ও সমাজের মাতব্বর গোছের লোকেরা মেয়েকে মারার অপরাধে সমাজের সবার সামনে মেয়ের কাছে মাফ চাইতে বললে সে বাড়িতে চলে আসে। দু'দিন পর মেয়ের কাছে মাফ চেয়ে নিরুদ্দেশ হয়ে যায়। এভাবে উদ্দীপকের ঘটনার সঙ্গে 'লালসালু' উপন্যাসের এ ঘটনার সাদৃশ্য রয়েছে।

উত্তর

• "উদ্দীপকের মাতব্বর ও তার লোকজন এবং 'লালসালু' উপন্যাসের মজিদ অভিন্ন চেতনার অনুসারী।"- মন্তব্যটি যথার্থ। • সমাজে অনেক মানুষ রয়েছে যারা আপন স্বার্থের জন্য যেকোনো গর্হিত কাজ করতে পারে। তাদের কাছে নৈতিকতা, মূল্যবোধের চেয়ে স্বার্থোদ্ধার বা অস্তিত্ব রক্ষাই বড় বিষয়। • উদ্দীপকের মাতব্বর ও তার লোকজন অন্যায়ভাবে সমাজের নিরীহ লোকদের ওপর প্রভাব বিস্তার করে। নিজেদের ক্ষমতা ও অস্তিত্ব টিকিয়ে রাখতে অসহায় পরিবারকে একঘরে করে দেয়। এমনকি তাদের চলার রাস্তাও বন্ধ করে দেয়। অপরদিকে 'লালসালু' উপন্যাসে মজিদ এবং সমাজের বিত্তশালীরা মিলে দুদু মিয়াকে তার মেয়ের কাছে মাফ চাওয়ানোর মাধ্যমে বৃদ্ধকে অপমান করা হয়। লোকটি এ কারণে নিরুদ্দেশ হয়ে যায়। এতে গ্রামের মাতব্বর গোছের লোকেরাও মজিদের সঙ্গ দেয়। • 'লালসালু' উপন্যাসে মজিদ সমাজে টিকে থাকার জন্য সমাজের অসহায় শ্রেণির ওপর শোষণ ও শাসন করে। উদ্দীপকের মাতব্বরও নিজের জেদের কারণে একটি পরিবারকে সমাচ্যুত করে। তাই বলা যায়, উদ্দীপকের মাতব্বর ও তার লোকজন এবং 'লালসালু' উপন্যাসের মজিদ অভিন্ন চেতনার অনুসারী।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

  • অবধারিত
  • নাটকীয়
  • কাব্যিক
  • স্বাভাবিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

  • বিশ্বাস
  • আনুগত্য
  • ভীতি
  • অনুরাগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

  • তাহের
  • খালেক
  • আক্কাস
  • ধলা মিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?

  • ১৯২০
  • ১৯২২
  • ১৮২০
  • ১৯২৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?

  • চট্টগ্রাম
  • যশোর
  • রাজশাহী
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?

  • ফেণী
  • নোয়াখালী
  • কুমিল্লা
  • চট্টগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

  • বাংলা সাহিত্য
  • বায়োলজি
  • অর্থনীতি
  • ইতিহাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতো?

  • ঢাকা
  • চট্টগ্রাম
  • প্যারিস
  • কলকাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?

  • ১৯৪০ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৪৬ সালে
  • ১৯৪৭ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]

  • করাচি
  • লন্ডন
  • জার্মানি
  • প্যারিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?

  • ১৯৬৯
  • ১৯৭০
  • ১৯৭১
  • ১৯৭২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

  • ১৯৪৮ সালে
  • ১৯৪৫ সালে
  • ১৯৫২ সালে
  • ১৯৬১ সালে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?' মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?উদ্দীপকের কামরুলের সঙ্গে 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কত সালে জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহ্ কোথায় জন্মগ্রহণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস কোন জেলায়?কোন বিষয়ে পড়ার জন্য সৈয়দ ওয়ালীউল্লাহ্ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে, সেটি কোথা থেকে প্রকাশিত হতোসৈয়দ ওয়ালীউল্লাহ্ ঢাকা বেতারে সম্পাদক হিসেবে যোগ দেন কত সালে?সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোনটি? [রা. বো. '১৯]সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?সৈয়দ ওয়ালীউল্লাহর 'নয়নচারা' গল্পগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।