"উদ্দীপকের খাদেম এবং 'লালসালু'র মজিদের প্রতিষ্ঠার পিছনে মানুষের অন্ধবিশ্বাসই দায়ী।"- 'লালসালু' উপন্যাস ও উদ্দীপকের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: পরিণতির দিক থেকে বলা যায়, "উদ্দীপকের খাদেম এবং 'লালসালু'র মজিদের প্রতিষ্ঠার পেছনে মানুষের অন্ধবিশ্বাসই দায়ী।"-'লালসালু' উপন্যাস ও উদ্দীপকের আলোকে মন্তব্যটি যথার্থ। 'লালসালু' উপন্যাসে একটি পরিত্যক্ত প্রাচীন কবরকে কেন্দ্র করে ধূর্ত মজিদ ধর্মব্যাবসা গড়ে তোলে। নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা ও রক্ষার তাগিদে মহব্বতনগর গ্রামে এসে মানুষের অজ্ঞতা ও সরল ধর্মবিশ্বাসকে পুঁজি করে মজিদ গ্রামের কর্তাব্যক্তি হয়ে ওঠে। উদ্দীপকের ঘটনাংশে দেখা যায়, অলৌকিক ষাঁড়ের পুকুরকে আশ্রয় করে ভন্ড আমীর আলী নিজস্ব ব্যাবসা গড়ে তোলে। কুসংস্কারাচ্ছন্ন চারপাশের মানুষ বিশ্বাস করে মনোবাসনা পূরণের আশায় পুকুরে অনেক কিছু মানত করে। কিন্তু মানুষের টাকা ফেলা হয় জলে আর ধরা পড়ে খাদেমের জালে। অন্যদিকে 'লালসালু' উপন্যাসেও মজিদ একটি পরিত্যক্ত কবরকে মাজার বানিয়ে মানুষকে ধোঁকা দেয়। মানুষ এটাকে মোদাচ্ছের পিরের মাজার মনে করে যে টাকা-পয়সা, পশু-পাখি দান করে সেগুলো আত্মসাৎ করে মজিদ। এটি মানুষগুলোর অন্ধবিশ্বাসেরই ফল। উদ্দীপকের মতো 'লালসালু' উপন্যাসে মানুষ বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণ পেতে মোদাচ্ছের পিরের মাজারে মানত করে। মানতের সবকিছু সংগ্রহ করে ভণ্ড ও প্রতারক, ধর্মব্যবসায়ী মজিদ রাতারাতি প্রচুর অর্থবিত্তের মালিক হয়ে ওঠে। গ্রামের মানুষগুলো কুসংস্কারে আচ্ছন্ন বলেই মজিদ তাদের প্রতারিত করতে পেরেছে। উদ্দীপকের আমীর আলী ও উপন্যাসের মজিদ দুজনেই মানুষের অন্ধবিশ্বাসকে আশ্রয় করে নিজেদের অবস্থান সুদৃঢ় করে নিয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের খাদেম এবং 'লালসালু'র মজিদের প্রতিষ্ঠার পেছনে মানুষের অন্ধবিশ্বাসই দায়ী।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"উদ্দীপকের খাদেম এবং 'লালসালু'র মজিদের প্রতিষ্ঠার পিছনে মানুষের অন্…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর