"স্বার্থ ভিন্ন হলেও প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কাশেম মিঞা ও মজিদ চরিত্র অভিন্ন।"- মন্তব্যটি বিচার কর।
উত্তর: চরিত্রগত দিক থেকে বলা যায় "স্বার্থ ভিন্ন হলেও প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কাশেম মিঞা ও মজিদ চরিত্র অভিন্ন"-মন্তব্যটি যথার্থ। 'লালসালু' উপন্যাসের কাহিনি মজিদ চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। শস্যহীন জনবহুল অঞ্চল থেকে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচার জন্য মহব্বতনগর গ্রামে আশ্রয় নেওয়া মজিদ গ্রামের মানুষদের সরল ধর্মবিশ্বাসকে পুঁজি করে ধর্মব্যাবসা গড়ে তোলে। উদ্দীপকের মোড়ল কাশেম মিঞা শিক্ষাবিরোধী। কারণ সাধারণ মানুষ শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠলে তারা সচেতন হয়ে উঠবে। তখন তাদেরকে আর শোষণ করা যাবে না। ভুল বুঝিয়ে নিজের স্বার্থসিদ্ধি করা যাবে না। তাই সে গ্রামের মানুষদের শিক্ষার আলো থেকে বঞ্চিত রেখে নিজের স্বার্থসিদ্ধি করে যেতে চায়। একইভাবে 'লালসালু' উপন্যাসেও মজিদ নিজের ভন্ডামির মুখোশ উন্মোচিত হওয়ার আশঙ্কায় আক্কাসকে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে দেয়নি। 'লালসালু' উপন্যাসের মজিদ নিজের স্বার্থসিদ্ধি করার জন্য গ্রামের | মানুষকে শিক্ষা থেকে দূরে রাখতে চায়। গ্রামের মানুষের অজ্ঞতা, অসচেতনতা ও কুসংস্কারকে পুঁজি করে মজিদ যে ধর্মব্যাবসা গড়ে তুলেছে মানুষ শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠলে তার বিনাশ নিশ্চিত। তাই সে সুকৌশলে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার উদ্যোগকে অঙ্কুরে বিনষ্ট করে দেয়। সাধারণ মানুষকে কুসংস্কারে ডুবিয়ে রেখে সে নিজের স্বার্থ হাসিল করে যেতে থাকে দিনের পর দিন। তাই বলা যায়, স্বার্থ ভিন্ন থাকলেও প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কাশেম মিঞা ও মজিদ চরিত্র অভিন্ন।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"স্বার্থ ভিন্ন হলেও প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কাশেম মিঞ…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর