উদ্দীপকের 'ষাঁড়ের পুকুর'-কে 'লালসালু' উপন্যাসের কীসের সঙ্গে তুলনা করা যায়? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের ষাঁড়ের পুকুরকে 'লালসালু' উপন্যাসের মোদাচ্ছের পিরের মাজারের সঙ্গে তুলনা করা যায়। 'লালসালু' উপন্যাসের পটভূমি মহব্বতনগর গ্রাম। গ্রামের একটু বাইরে একটা বৃহৎ বাঁশঝাড়। মোটাসোটা হলদে তার ঝুড়ি বাঁশঝাড়ের কাছে আঁধারে একটা পরিত্যক্ত পুকুরের পাশে ঘন সন্নিবিষ্ট হয়ে আছে গাছপালা। তার ওই এক ধার টাল খাওয়া ভাঙ্গা এক প্রাচীন কবর। সেই কবরকে মোদাচ্ছের পিরের মাজার আখ্যা দিয়ে মজিদ ধর্মব্যাবসা শুরু করে। উদ্দীপকে এক অলৌকিক ষাঁড়ের পুকুরের কথা তুলে ধরা হয়েছে। সেই পুকুরে মানুষ হাঁস-মুরগি, গরু-ছাগল, দুধসহ বিভিন্ন জিনিস মানত করে নিজেদের মনোবাসনা পূরণের আশায়। অন্যদিকে মানতের সবকিছু সংগ্রহ করে রাতারাতি প্রচুর সম্পদের মালিক হয়ে ওঠে পুকুরের খাদেম সুচতুর আমীর আলী। 'লালসালু' উপন্যাসে মজিদও মোদাচ্ছের পিরের মাজারকে কেন্দ্র করে রাতারাতি প্রচুর অর্থবিত্তের মালিক হয়ে ওঠে। কেননা, গ্রামের মানুষগুলো মাজারে টাকা-পয়সা, পশু-পাখি মানত করতে থাকে। আর মজিদ সেগুলো আত্মসাৎ করে। আর মাজারটি তার শক্তির কেন্দ্র হয়ে দাঁড়ায়। তাই বলা যায়, উদ্দীপকের ষাঁড়ের পুকুরকে 'লালসালু' উপন্যাসের মোদাচ্ছের পিরের মাজারের সঙ্গে তুলনা করা যায়।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের 'ষাঁড়ের পুকুর'-কে 'লালসালু' উপন্যাসের কীসের সঙ্গে তুলনা ক…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর