উদ্দীপকের সলেমান 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের সলেমান 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। 'লালসালু' উপন্যাসে মজিদের জন্ম 'ধর্মীয় গোঁড়ামিতে আচ্ছন্ন এক জনবহুল অঞ্চলে। সেখানে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। সেখান থেকে অস্তিত্বরক্ষার আশায় মহব্বতনগরের একটি পুরানো কবরকে তথাকথিত মোদাচ্ছের পীরের মাজার আখ্যা দিয়ে, তাকে কেন্দ্র করে মজিদ ধর্মব্যাবসা শুরু করে। লালসালু আবৃত মাজারটি মজিদের সব অপশাসন ও ক্ষমতার উৎস। উদ্দীপকের সলেমান এমন এক হতভাগ্য অঞ্চলে থেকে এসেছে যেটি অভাব-অনটনে ক্লিষ্ট। ওই অঞ্চলের মানুষ মানবেতর জীবন অতিবাহিত করলেও সলেমান এক্ষেত্রে ব্যতিক্রম। সে সাহসী, সংগ্রামী ও কূটবুদ্ধিসম্পন্ন মানুষ। তাই কবিরাজি ব্যাবসা শুরু করে সে গাছপালার শিকড়-বাকর ও তাবিজ-কবজ বিক্রি করে বিপুল অর্থ ও সম্মান অর্জন করে। 'লালসালু' উপন্যাসের মজিদও শস্যহীন জনবহুল অঞ্চল থেকে মহব্বতনগরে এসে একটি 'কবরকে মাজার বানিয়ে নিজের প্রভাব-প্রতিপত্তি ও অর্থবিত্ত অর্জন করে। মাজারের ভয় দেখিয়ে এবং সাধারণ মানুষকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে তাদের সহায়-সম্পদ ও অর্থ হাতিয়ে নেয়। সরল গ্রামবাসীও তাকে মাজারের জন্য ভয় পায়। তার এমন কর্মকাণ্ড উদ্দীপকের সলেমানের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের সলেমান 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর