উদ্দীপকের মেরিনার সাথে আমেনা বিবির বৈসাদৃশ্য নিরূপণ কর।
উত্তর: স্বামীর সমর্থন ও ভালোবাসা লাভের দিক থেকে উদ্দীপকের মেরিনার সাথে আমেনা বিবির বৈসাদৃশ্য রয়েছে। 'লালসালু' উপন্যাসের অন্যতম চরিত্র আমেনা বিবি। সন্তান না থাকায় সে স্বামীর মনোযোগ পায় না। উপরন্তু তার স্বামী খালেক ব্যাপারী দ্বিতীয় বিয়ে করে। শুধু তাই নয়, মজিদের পরামর্শে সে স্ত্রীর ভবিষ্যতের কথা চিন্তা না করেই তাকে তালাক দেয়। উদ্দীপকের মেরিনা সন্তান লাভের আশায় স্বামীর সাথে পাশের গ্রামের এক পিরের কাছে যায়। কিন্তু সেই পির তাদের সন্তান হবে না জানিয়ে মেরিনার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে বলে। কিন্তু স্বামী রশিদ এসব কথায় গুরুত্ব না দিয়ে স্ত্রীর পাশে থাকে। অবশেষে ডাক্তারের চিকিৎসায় তারা সন্তান লাভ করে। 'লালসালু' উপন্যাসের আমেনা বিবির স্বামী তার কথা চিন্তা না করে দ্বিতীয় বিয়ে করে। এমনকি ত্রিশ বছর সংসার করার পরও কুচক্রী মজিদের কথামতো তাকে তালাক দিয়ে দেয়। অর্থাৎ উদ্দীপকের মেরিনার মতো স্বামীর সমর্থন ও ভালোবাসা তার ভাগ্যে জোটেনি। এ দিক থেকে মেরিনার সাথে আমেনা বিবির বৈসাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকের মেরিনার সাথে আমেনা বিবির বৈসাদৃশ্য নিরূপণ কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর